ভালোবাসার দিনে প্রেমের জোয়ারে ভাসছে বলিউড

ভালোবাসার মানুষের সঙ্গে আরও একটু বেশি সময় কাটাচ্ছেন বলিউডের তারকারা। সেই মুহূর্তের ছবিও পোস্ট করছেন সেলেবরা তাঁদের সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। প্রেম নিবেদন থেকে প্রেমে পড়া কিংবা দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিশেষ দিনের উদযাপন সবেতেই মেতে উঠেছেন প্রেমে থাকা জুটিরা। স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে আরও একটু বেশি সময় কাটাচ্ছেন বলিউডের তারকারা। সেই মুহূর্তের ছবিও পোস্ট করছেন সেলেবরা তাঁদের সোশ্যাল মিডিয়ায়। এই তালিকা থেকে বাদ যাননি করিনা কাপূর খান। পরিবারের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে ব্যাস্ত অভিনেত্রী। ইন্সটাগ্রামে একটি ছবি আপলোড করেছেন করিনা। সেই ছবিতে দেখা যাচ্ছে সইফ ও তৈমুরকে একসঙ্গে । তৈমুরের হাতে একটি চকোলেট আইসক্রিম। এই ছবির ক্যাপশন দিতে গিয়ে করিনা লিখেছেন ” আজ ভ্যালেন্টাইন্স ডে? বেশ তাহলে আইসক্রিম খাওয়া যাক। হ্যাশট্যাগে করিনা লিখেছেন #forever two Saifu and Tim,”। 

অন্যদিকে ভালোবাসায় বুঁদ হয়ে স্বামী করণ সিং গ্রোভারের জন্য একটি ছবি পোস্ট করেছেন বিপাশা বসু। সেই ছবি পোস্ট করার পাশাপাশি ভালোবাসায় ভরপুর ক্যাপশন লিখেছেন বঙ্গকন্যা অভিনেত্রী। তিনি লিখেছেন ” সে আমার ভালোবাসা। তাঁর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমার জানা ছিল না সত্যিকারের ভালওবাসা কী জিনিস। ভালোবাসা আপনাকে আনন্দে রাখে। আপনাকে ইন্সপায়ার করে। আপনাকে হাসিতে ভরিয়ে রাখে। ভালবাসাই তোমার প্রিয় বন্ধু। ভালোবাসা তোমার সব কঠিন জিনিসকে সহজ করে দেয়। সবাইকে ভ্যালেন্টাইন্স ডে’র অনেক শুভেচ্ছা। সবাই তাঁর নিজের ভালবাসাকে খুঁজে পাক। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তবে এখানেই শেষ নয়। বিপাশার পর করণ নিজেও স্ত্রীকে প্রেমের দিবসে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। ছবি শেয়ার করে করণ লিখেছেন ক্যাপশনে’ Happy Valentine’s Day! I love you so so so so so much!! 

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন