বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের চলচ্চিত্রে নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী মধুমিতা সরকার। ‘গুলশানের চামেলী’ ছবির মাধ্যমে প্রথমবার ঢালিউডে অভিনয় করতে চলেছেন তিনি। শনিবার (১ অগস্ট) সন্ধ্যায় ঢাকায় পরিচালক মহম্মদ ইকবালের নতুন ছবি ‘গুলশানের চামেলী’-র শুভ মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল ছবির। এই ছবির হাত ধরেই বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হচ্ছে টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিতে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

জানা গিয়েছে, ছবিতে এক যৌনকর্মীর জীবনের লড়াই দেখানো হবে। মুখ্য চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। যদিও অগস্ট মাসে মহরৎ হলেও নির্মাতার পরিকল্পনা অনুযায়ী শুটিং শুরু হবে চলতি বছরের শেষে। বাংলাদেশে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে মধুমিতা জানান, এই চরিত্রটি তাঁর কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং। চরিত্রের প্রয়োজনেই নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে হচ্ছে। শুধু অভিনয় নয়, বাংলাদেশের ভাষা ও উচ্চারণ আয়ত্ত করতে ইতিমধ্যেই তিনি প্রস্তুতি শুরু করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান এবং আজমেরী হক বাঁধনের অভিনয় তাঁর বরাবরই অনুপ্রেরণার উৎস। তাই বাংলাদেশের চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

আরও পড়ুন: রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

শুক্রবার সকালে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছন মধুমিতা। বিমানবন্দরে তাঁকে ঘিরে ছিল ভক্ত ও সংবাদমাধ্যমের ব্যাপক উৎসাহ। মহরতের মঞ্চে অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালবাসা ও উষ্ণ অভ্যর্থনায় তিনি আপ্লুত। ঢালিউডে এমন আয়োজনে নিজের অভিষেক হওয়াকে তিনি জীবনের বিশেষ মুহূর্ত বলেও উল্লেখ করেন। মধুমিতার কথায়, গোটা টিম যে উৎসাহ ও উদ্যম নিয়ে কাজ শুরু করেছে, তাতে ছবিটি দর্শকদের ভালো লাগবে বলেই তাঁর বিশ্বাস। একই সঙ্গে এই সুযোগ করে দেওয়ার জন্য পরিচালক ও প্রযোজনা সংস্থার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নির্মাতাদের দাবি, ‘গুলশানের চামেলী’ ছবিতে বাংলাদেশ ও ভারতের একাধিক জনপ্রিয় শিল্পীকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই অভিনয়শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, কিংবদন্তি অভিনেত্রী রোজিনা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে আজমেরী হক বাঁধন। ফলে ছবিটি ঘিরে দুই বাংলার দর্শকদের মধ্যেই ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর