রবির সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দিরবাজারে বাস উলটে মৃত কন্ডাক্টর, জখম বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথদুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হল কন্ডাক্টরের। আহত হয়েছেন বাসের চালক-সহ একাধিক যাত্রী। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৮৯ নম্বর রুটের একটি যাত্রীবোঝাই বাস রবিবার সকালে ঢোলাহাট থেকে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের গাববেড়িয়া এলাকায় পৌঁছতেই সামনে থাকা একটি দুধবোঝাই পিকআপ ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেহাল রাস্তার উপর উলটে যায় বাসটি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের ৫৭ বছর বয়সি কন্ডাক্টর খোকন সর্দারের। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

এলাকাবাসীর অভিযোগ, গাববেড়িয়া অঞ্চলের রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ। বর্ষার জেরে রাস্তার গর্ত আরও বড় হয়ে যাওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাঁদের আরও দাবি, দুধবোঝাই পিকআপ ভ্যানটি নিয়মবহির্ভূতভাবে ওই রাস্তায় চলাচল করছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে বাস সংগঠন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কার এবং অবৈধ যান চলাচলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের