‘দ্য কাশ্মীর ফাইলস’-এর তথ্য মিথ্যা, প্রমাণ করুন! অনুরাগের তোপের মুখে পাল্টা জবাব বিবেকের

স্যার, এটা আপনার দোষ নয়। আপনার ফিল্মের রিসার্চ আপনার টুইটের মতোই। আপনার এবং আপনার মিডিয়ার অবস্থা একই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের অন্যতম সফলতম ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে বিতর্ক যেন ওতপ্রতোভাবে জুড়ে গিয়েছে। কিছুতেই যেন পিছু ছাড়ছে না তাঁর। কিছুদিন আগেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে একাধিক বিতর্ক ডানা মেলেছিল। এই রেশ কাটতে না কাটতেই আবারও একটি বিতর্কে জড়ালেন বিবেক, এবার তাঁর যুদ্ধ অনুরাগ কাশ্যপের সঙ্গে। আসলে কিছুদিন আগেই বলিউডের সাম্প্রতিক সিনেমা নিয়ে অনুরাগের একটি বিবৃতি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপরেই বিবেক, অনুরাগের এই পোস্টটি নিয়ে পাল্টা তাঁর মতবিরোধ শেয়ার করেন। এই নিয়েই টুইটারে দুই নির্মাতার মধ্যে শুরু হয়েছে শব্দযুদ্ধ।

টুইটারে গিয়ে, মিঃ অগ্নিহোত্রী অনুরাগ কাশ্যপের একটি সাক্ষাৎকারের স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন, “কাঁতারা এবং পুষ্পার মতো চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করছে অনুরাগ কাশ্যপ।” মিস্টার অগ্নিহোত্রীর টুইটের জবাবে পাল্টা ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ পরিচালক লিখেছেন, “স্যার, এটা আপনার দোষ নয়। আপনার ফিল্মের রিসার্চ আপনার টুইটের মতোই। আপনার এবং আপনার মিডিয়ার অবস্থা একই। পরের বার কিছু সিরিয়াস রিসার্চ করে তারপরেই মিডিয়ার সামনে আসবেন।”

অর্থাৎ অনুরাগ এটাই বলতে চাইলেন যে, চার বছর রিসার্চ করেও বিবেকের কাশ্মীর ফাইলস একাধিক বিতর্কে জড়িয়েছে। সুতরাং তাঁর চার বছরের গবেষণা মিথ্যা। উত্তরে অগ্নিহোত্রী বলেন, “প্রমাণ করুন যে ‘কাশ্মীর ফাইল’-এর জন্য চার বছরের গবেষণা সব মিথ্যা ছিল। গিরিজা টিকু, বিকে গাঞ্জু, এয়ারফোর্স হত্যা, নদীমার্গ – সবই মিথ্যা ছিল। ৭০০ পন্ডিতদের ভিডিও সবটাই মিথ্যা ছিল। কোনও হিন্দু মারা যায়নি। সবগুলি প্রমাণ করুন। যাতে আমি আর এই ভুল না করি।” তবে অনুরাগ ও বিবেক অগ্নিহোত্রীর টুইটার যুদ্ধে সামিল হয়েছেন নেটিজেনরাও। কিছু কিছু ভক্ত মিঃ অগ্নিহোত্রীর সমর্থনে এসেছেন, কেউ কেউ অনুরাগের কাশ্যপের পাশে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর সফলতার পর বিবেক অগ্নিহোত্রী তাঁর পরবর্তী ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর শুটিং শুরু করেছেন, যা আগামী বছর স্বাধীনতা দিবসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। অন্যদিকে অনুরাগ কাশ্যপ সম্প্রতি সাসপেন্স থ্রিলার ‘দোবারা’ পরিচালনা করেছেন, যেটিতে তাপসী পান্নু এবং পাভেল গুলাটি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, কিন্তু এই ছবি বক্স অফিসে দর্শকদের প্রভাবিত করতে ব্যর্থ হয়েছে।

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে