‘এখন সংসদ টিভিই তোমাকে দেখার একমাত্র উপায়’, দাম্পত্যে ভাঙন রাঘব-পরিণীতির?

সম্প্রতি অভিনেত্রী তাঁর স্বামীর পার্লামেন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, একমাত্র ভিডিওতেই তিনি তাঁকে দেখতে পাচ্ছেন। টিভিই রাঘবকে দেখার তাঁর একমাত্র মাধ্যম।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের সম্পর্কের ভাঙা-গড়া লেগেই রয়েছে। কেউ দীর্ঘদিনের দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসছেন আবার কেউ প্রেমকে পরিণতি দেওয়ার আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। আর সবটাই তখন হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মুচমুচে গসিপ। বর্তমানে শোনা যাচ্ছে, শ্রদ্ধা কাপুরের সঙ্গে রাহুল মোদির বিচ্ছেদ হয়ে গিয়েছে। আবার শোনা যাচ্ছে, আদিত্য রায় কাপুরের সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে অনন্যা পাণ্ডের। এখন আবার পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার দাম্পত্য জীবনের একটি আপডেট বেরিয়ে এসেছে। গত বছর সেপ্টেম্বরে দীর্ঘদিনের প্রেমিক তথা কনিষ্ঠতম আপনেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দিদি প্রিয়াঙ্কা চোপড়ার পথে হেঁটে রাজস্থানের একটি বিলাসবহুল রিসোর্টে বিবাহ করেন তাঁরা। তবে বিয়ের আগে তাঁদের সম্পর্কের কথা কেউই জানতে পারেননি। কিন্তু বিয়ের পর কাজের জন্যে একসঙ্গে তেমন সময় কাটাতে পারেননি রাগনীতি জুটি।

সম্প্রতি অভিনেত্রী তাঁর স্বামীর পার্লামেন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে লেখেন, একমাত্র ভিডিওতেই তিনি তাঁকে দেখতে পাচ্ছেন। টিভিই রাঘবকে দেখার তাঁর একমাত্র মাধ্যম। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা সম্প্রতি ভারতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স বর্তমান ২৫ বছর থেকে ২১ বছর কমানোর জন্য একটি শক্তিশালী মামলা করেছেন। সেই ভিডিওই ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করলেন পরিণীতি চোপড়া। আসলে পরিণীতি চোপড়া দিল্লি থেকে অনেক দূরে আছেন। তাই মনের কথা জানালেন তিনি যে, টিভির মাধ্যমেই স্বামীকে দেখতে পাচ্ছেন। বুধবার, পরিণীতি তাদের ‘দীর্ঘ দূরত্ব’ সম্পর্কের মধ্যে রাঘবের সংসদ ভাষণ লাইভ দেখছেন একটি ভিডিও শেয়ার করতে ইনস্টাগ্রামে গিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, “সংসদ টিভিতে লাইভ শো দেখা থেকে শুরু করে তার সংসদের বক্তৃতা দেখা পর্যন্ত – কে জানত? মাইল দূর থেকে তাকে দেখার একমাত্র উপায়!” তিনি তার ক্যাপশনে ‘লং ডিসট্যান্স’ হ্যাশট্যাগ যোগ করেছেন। আসলে তাঁদের মধ্যে সম্পর্কের কোনও তালমাটাল হয়নি। বরং কাজের সূত্রে একে অপরের দূরে রয়েছেন। আর দূর থেকেই স্বামীর উপর ভালোবাসা উজাড় করে দিলেন পরিণীতি। সম্প্রতি, আম আদমি পার্টির সাংসদ উচ্চ কক্ষে জিরো আওয়ারের সময় জানান যে, ভারত বিশ্বের অন্যতম কনিষ্ঠ দেশ, যার গড় বয়স ২৯ বছর। তিনি বলেন, ভারতের জনসংখ্যার ৬৫ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে এবং ৫০ শতাংশের বেশি ২৫ বছরের নিচে।

 

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

প্রথম লোকসভায় নির্বাচিত ২৯ শতাংশ লোকের বয়স ৪০ বছরের কম। গত লোকসভায় (১৭তম), মাত্র ১২ শতাংশ এমপির বয়স ৪০ বছরের কম। তিনি বলেন, “আমরা পুরানো রাজনীতিবিদদের একটি তরুণ দেশ। আমাদের অবশ্যই তরুণ রাজনীতিবিদদের নিয়ে একটি তরুণ দেশে পরিণত হতে হবে। ভারতে রাজনীতিকে একটি খারাপ পেশা হিসাবে বিবেচনা করা হয়। বাবা-মা চান তাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বিজ্ঞানী হোক, কিন্তু রাজনীতিবিদ নয়। আমাদের যুবকদের উৎসাহিত করতে হবে যাতে তারা ভারতের মূল ধারার রাজনীতিতে প্রবেশ করে।” তাই তিনি সাংসদে ভারতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স ২৫ বছর থেকে কমিয়ে ২১ বছর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের