‘এয়ার ইন্ডিয়ার প্রস্রব কাণ্ডে অভিযুক্ত ব্যক্তির পদবি যদি ‘খান’ হত, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

বিবেক বলেন, "আইন সবার জন্য সমান। সে আরফা হোক বা রাজদীপ। তবে আমি নিশ্চিত যে তিনি মুসলিম হলে, আপনি তাঁকে এতক্ষণে তাঁকে ভিকটিম বলতেন। অনুগ্রহ করে চিন্তা করুন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: গত নভেম্বরে নিউইয়র্ক থেকে দিল্লি যাওয়ার এয়ারইন্ডিয়ার বিমানে মদ্যপ অবস্থায় একজন বৃদ্ধা সহ-যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগে শনিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত শংকর মিশ্রকে। বহুদিন ধরেই দিল্লি পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। এমনকী শংকর মিশ্রের খোঁজে পুলিশের তরফ থেকে বিমান বন্দরে সতর্কতাও জারি করা হয়েছিল। অভিযুক্ত অনেকদিন ধরেই পলাতক ছিলেন। অবশেষে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত শংকর মিশ্রকে গ্রেফতার করার কয়েক ঘন্টা আগে, চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী শুক্রবার ঘটনাটি সম্পর্কে একটি টুইট করেছিলেন।

বিশেষত তিনি একজন সাংবাদিকের টুইটের প্রতিক্রিয়ায় টুইটটি করেছিলেন। ওই সাংবাদিকের বক্তব্য ছিল, যদি অভিযুক্ত ব্যক্তিটি একজন মুসলিম হত, এবং তাঁর পদবী যদি মিশ্রর পরিবর্তে খান হত, তখন কী হত? এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে, বিবেক বলেন, “আইন সবার জন্য সমান। সে আরফা হোক বা রাজদীপ। তবে আমি নিশ্চিত যে তিনি মুসলিম হলে, আপনি তাঁকে এতক্ষণে তাঁকে ভিকটিম বলতেন। অনুগ্রহ করে চিন্তা করুন।” মূল টুইটটিতে লেখা ছিল, “একজন মদ্যপ ব্যবসায়ীকে ফ্লাইটে সহ-যাত্রীর উপর প্রস্রাব করতে দেখা গেল। তাঁর নাম যদি খান হত তাহলে কী হত? তাই আইন সকলের জন্য একই হওয়া উচিত যেমন প্রতিক্রিয়া হওয়া উচিত। একমত?”

বিবেক অগ্নিহোত্রী গত বছরের সর্বাধিক আয় করা চলচ্চিত্র, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মাধ্যমে মুলত লাইমলাইটে আসেন। এরপর থেকেই তাঁকে বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলতে দেখা যায়। প্রসঙ্গত, মুম্বই-ভিত্তিক ব্যবসায়ী শংকর মিশ্রের বিরুদ্ধে ওই ৭১ বছর বয়সী বৃদ্ধা মহিলাটি প্রস্রাব করার অভিযোগে ৪ জানুয়ারি এফআইআর দায়ের করেন। লোকটির বিরুদ্ধে তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তিটি কর্মীদেরকেও ‘গভীরভাবে অ-পেশাদার’ বলে অভিযোগ করেছিলেন। পিটিআই অনুসারে, বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত শঙ্কর মিশ্রকে শহরের সঞ্জয় নগর এলাকা থেকে গ্রেফতার করেন। যেখানে তিনি তাঁর বোনের বাড়িতে ছিলেন। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার মামলা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার আরও একটি ফ্লাইটে একই ধরনের ঘটনা ঘটেছে। শুক্রবার, দিল্লি কমিশন ফর উইমেন (DCW) যাত্রীদের দ্বারা কথিত হয়রানি এবং অকথ্য আচরণের জন্য দিল্লি পুলিশকে একটি নোটিশ জারি করেছিল।

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

শহীদ সমাবেশের পর টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেও জট, সভার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ কালীঘাটপন্থীরা

আতঙ্কে পাকিস্তানে বাস, স্বাধীনতার তিন দিন পর নদিয়ায় ওড়ে ‘তেরঙ্গা’, জানেন কেন?

পার্কস্ট্রিটের কেন্দ্রীয় সরকারি হোম থেকে বাংলাদেশি-সহ ৩ মহিলাকে অপহরণ!

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা