এই মুহূর্তে

‘কীভাবে মেনে নিলেন?’, ভারতের ভুল মানচিত্র দেখিয়ে সমালোচনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

নিজস্ব প্রতিনিধি: একজন ভারতীয় হয়ে ভারতের মানচিত্র চেনেন না, ফের বিতর্কের মুখে গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে ভারতের একটি ‘বিকৃত’ মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। ভাইরাল ভিডিওর শুরুতেই একটি গ্রাফিক্স দেখানো হয়। যেখানে ভারতের একটি মানচিত্র ছিল। কিন্তু ওই মানচিত্রে জম্মু-কাশ্মীরের অংশবিশেষ ও লাদাখকে ভারতের অংশ হিসেবে সঠিকভাবে দেখানো হয়নি। পাশাপাশি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর (PoK) অংশটি ভারতের মানচিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। যা দেখেই হতাশ নেটিজেনরা। প্রিয়াঙ্কার অনুষ্ঠানের শিরোনামটি ছিল ‘ইন্ডিয়ান অর নন ইন্ডিয়ান’, ‘প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে।

শোয়ের শুরুতেই ভারতের মানচিত্র প্রদর্শন করা হয়। কিন্তু সেই মানচিত্রটি ছিল ভুলে ভরা। আর তা দেখেও প্রিয়াঙ্কা চোপড়া কোনও প্রতিক্রিয়া জানাননি, তিনি সেটা বিশ্লেষণ করে গিয়েছেন। তাতেই চটেছে নেটপাড়া। ভিডিওটি সামনে আসতেই অনেকে প্রশ্ন তুলেছেন, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে কীভাবে তিনি এমন বিকৃত মানচিত্র সম্বলিত ভিডিও দেখাতে সম্মতি দিলেন? ​অন্য একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, তোমাকে অনেক ভালবাসা, কিন্তু ভারতের ভুল মানচিত্র ব্যবহারে একজন ভারতীয় হিসেবে তুমি কীভাবে সম্মতি দিলেন?’ অন্য একজন তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, ‘সাক্ষাৎকারে ভারতের ভুল মানচিত্র দেখানো একেবারেই গ্রহণযোগ্য নয়।’

আর একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়ার একটি আন্তর্জাতিক মঞ্চের সাক্ষাৎকার দেখছিলাম, চ্যানেলটি এমন একটি ভারতীয় মানচিত্র ব্যবহার করছে, যেখানে POK-কে ভারত থেকে সরিয়ে দেওয়া হয়েছে! আমি জিজ্ঞাসা করতে চাই কে আপনাকে এটি করার অধিকার দিয়েছে? যখন আপনি এমন সাক্ষাৎকার দেবেন, তখন বাস্তবতা জানার চেষ্টা করবেন! আশা করি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটি সংশোধন করবেন।’ ক্লিপে, প্রিয়াঙ্কাকে কিছু ভারতীয় জিনিসকে সনাক্ত করতে বলা হয়েছিল। তিনি বলেছিলেন যে, ময়ূর, যোগ, দাবা, চা, সাপ এবং মই, বাসমতি চাল, ঘি এবং মাখন মুরগি ভারতীয়। এরপর তিনি বলেন, চিকেন টিক্কা মশলা ভারতীয় নয়। প্রিয়াঙ্কা সম্প্রতি বার্ষিক হার্ভার্ড ইন্ডিয়া সম্মেলনে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি হলিউডে তাঁর কেরিয়ারের প্রাথমিক পর্যায়গুলি ব্যাখ্যা করেন, এবং নিজেকে এই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার জন্যে যেসব চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হয়েছিল তা নিয়ে কথা বলেছিলেন। তবে এই বিতর্ক নিয়ে এখনও প্রিয়াঙ্কা চোপড়া বা তাঁর দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কিন্তু অভিনেত্রী আবারও জাতীয়তাবাদী বিতর্কে সম্মুখীন হলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অগ্নিগর্ভ দুবাই থেকে অবশেষে কলকাতায় ফিরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

হরিয়ানভি গানে অশ্লীল শব্দ ব্যবহার, ফের আইনি বিপাকে র‍্যাপার বাদশা

মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

ফের ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা, ‘রাঙামতী’, ‘বিদ্যা ব্যানার্জি’-কে টপকে টিআরপি’র শীর্ষে কে?

৬৬ বছরে মা হচ্ছেন নীনা গুপ্তা! শাড়ির ফাঁকে স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প, জল্পনা তুঙ্গে

জন্মদিনে খালি পায়ে ৩,৫৫০টি সিঁড়ি ভেঙে তিরুমালা ভেঙ্কটেশ্বরে পুজো দিলেন জাহ্নবী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 1 - 0
Goals
Awaiting For Goal
Live Score 1 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte