দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইটোয়েল ডি’অর পুরস্কারে সম্মানিত হলেন রণবীর সিং

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিং (Ranbir Singh)। শুধু মাত্র অভিনয় প্রতিভাই নয় রণবীর সিংয়ের নাচের জাদুতেও মুগ্ধ তাঁর অনুরাগীরা। অভিনেতার ফ্যাশন সেন্স নেট দুনিয়ায় চর্চার বিষয়। নিজের স্টাইলেই ভক্তদের মন জয় করতে সিদ্ধহস্ত রণবীর। এবার রণবীর সিংয়ের মুকুটে যুক্ত হল নতুন পালক। ১৯ তম মারাকেচ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Marrakech International Film Festival) ইটোয়েল ডি’অর (Etoile d’Or award) পুরস্কারে সম্মানিত হলেন রণবীর সিং। সেই সঙ্গে মঞ্চে সুপারহিট সিনেমা “গালি বয়ে”র জনপ্রিয় গানে নেচে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ মাতিয়ে দেন রণবীর সিং।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইটোয়েল ডি’অর পুরস্কারে সম্মানিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রণবীর। তিনি বলেন, “এটা পৃথিবীর একটা অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। যখম আমি আমার চারপাশের পৃথিবীকে দেখি তখন নজরে পড়ে সকলে কত দুঃখ-কষ্ট, যন্ত্রনার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। একজন অভিনেতা হিসাবে সেই সকল দুখী মানুষদের মুখে হাসি ফোটানোর যেটুকু ক্ষমতা আমার রয়েছে আমি সেটা প্রয়োগ করে তাদের মুখে কিছুক্ষনের জন্য হলেও হাসি ফোটানোর চেষ্টা করি”।

১৯ তম মারাকেচ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে এরপর রণবীর সিং মারাকেচের বিখ্যাত জেমা এল ফানা স্কোয়ারে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত চলচ্চিত্র “বাজিরাও মাস্তানি”’ প্রদর্শনে যান অভিনেতা। সেখানেও ‘বাজিরাও মাস্তানি’র জনপ্রিয় “মালহারি” গানে নেচে অনুরাগীদের মন জয় করেন রণবীর। এই প্রসঙ্গে অভিনেতা বলেন “আমাকে একটা স্টেজে তুলে দিয়ে হাতে মাইক্রোফোন ধরিয়ে দিল। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল হয় আমি গান গাই, না হয় নাচ করি তা নাহলে একটা ছবি দেখাই বা কোনও সিনেমার গল্প বলি”।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ