ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, দ্রুত সুস্থতা কামনা বিরাট, ঊর্বশীদের

ত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও চিন্তায় রয়েছেন। উত্তরপ্রদেশের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋষভ। তাই তাঁর চিকিৎসায় যাতে কোনও কমতি না থাকে সেই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটার ঋষভ পন্থ দিল্লি-দেরাদুন হাইওয়েতে দুর্ঘটনার শিকার হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাস কয়েক ধরেই বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং ক্রিকেটার ঋষভ পন্থের সম্পর্ক নিয়ে উত্তাল ছিল গোটা সোশ্যাল মিডিয়া। যদিও কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেনি, উল্টে একে অপরকে নিয়ে হাসি ঠাট্টায় মেতেছিলেন। যাই হোক, শুক্রবার ভোরে দিল্লি থেকে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হন ঋষভ। খেলোয়াড়ের তাঁর শারীরিক অবস্থা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও চিন্তায় রয়েছেন। উত্তরপ্রদেশের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋষভ। তাই তাঁর চিকিৎসায় যাতে কোনও কমতি না থাকে সেই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পন্থকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্যে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। ফোনে প্রতিনিয়ত দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। তবে ঋষভের এই ভয়াবহ ঘটনার পর কোথায় উর্বশী? এই নিয়ে জেরবার নেটপাড়া। অবশেষে ইনস্টাগ্রামে ঋষভের জন্যে প্রার্থনা করতে ছুটে এলেন উর্বশী। নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “প্রার্থনা করছি।” সঙ্গে আবার সাদা পায়রা এবং সাদা হার্টের স্টিকার। তবে এই পোস্টের মাধ্যমেই ঋষভের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করলেন কিনা উর্বশী তা স্পষ্ট নয়। তবে ছবিটি অবিলম্বে মনোযোগ আকর্ষণ করেছে ভক্তদের৷ একজন ব্যবহারকারী লিখেছেন, “প্রার্থনা করি ঋষভ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক”।

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “ক্যাপশন প্রমাণ করে যে সে সত্যিই আরপিকে ভালোবাসেন।” একজন ব্যবহারকারী আরও বলেছেন, “পোস্টের উদ্দেশ্য হল আরপি দুর্ঘটনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা।” উর্বশী এবং ঋষভের সম্পর্কে বেশ কিছু ডেটিং গুজব উঠেছিল।বৃহস্পতিবার মধ্যরাতে হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উর্বশী। সেখানেই তাঁর নাচের দারুণ প্রশংসা করেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী। তার পরেই ঋষভের আচমকাই দুর্ঘটনার খবর, সকলেই বেশ চিন্তিত। ঋষভের দ্রুত সুস্থতা কামনা করছেন বিরাট কোহলি থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট মহল।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের