রণবীর কাপুরকে না চিনেই বড় ভুল করেছিলেন সলমন খান, পরে কী হয়েছিল জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে তারকাদের সম্পর্ক নিয়ে নানা গল্প প্রায়ই সামনে আসে। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমন এক পুরনো ঘটনা, যেখানে সলমন খান নাকি রাগের মাথায় তরুণ রণবীর কাপুরকে মাছের পুকুরে ফেলে দিতে গিয়েছিলেন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন তিনি। ঘটনাটি প্রকাশ করেছেন মুম্বইয়ের জনপ্রিয় অলিভ বার অ্যান্ড কিচেন-এর প্রতিষ্ঠাতা এডি সিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এডি সিং জানান, বহু বছর ধরেই অলিভ বার অ্যান্ড কিচেন বলিউড তারকাদের অন্যতম আড্ডাস্থল। সেখানে বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন তিনি। সেইসব ঘটনার মধ্যেই উঠে আসে সলমন খান এবং তরুণ রণবীর কাপুরকে ঘিরে একটি মজার ঘটনা। এডি সিংয়ের কথায়, একসময় ঋষি কাপুর নিয়মিত রেস্তরাঁয় আসতেন এবং একদিন জানিয়েছিলেন যে তাঁর ছেলে রণবীর ফিল্ম স্কুল থেকে ফিরে অভিনয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন। এক সন্ধ্যায় রণবীর নাকি প্রায় পুরো সময়টাই সলমন খানের আশেপাশে ঘুরছিলেন। কিন্তু সলমন তখনও জানতেন না, তিনি ঋষি কাপুরের ছেলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সলমন নাকি বিরক্ত হয়ে রণবীরকে রেস্তরাঁর মাছের পুকুরে ফেলে দেওয়ার কথাও ভেবেছিলেন। ঠিক সেই সময় সলমনের ভাইয়েরা এসে তাঁকে জানান, ওই কিশোর আসলে “চিন্টু জি”-র ছেলে। বিষয়টি জানার পরই চমকে যান সলমন এবং সঙ্গে সঙ্গেই নিজের আচরণের জন্য ক্ষমা চান।

আরও পড়ুন: মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

এডি সিং আরও জানান, পরের দিন সলমন খান নিজে ঋষি কাপুর-এর বাড়িতে গিয়ে ক্ষমা চান এবং রণবীরকে একটি ঘড়ি উপহার দেন। পরবর্তীতে অবশ্য দুই অভিনেতার সম্পর্ক স্বাভাবিক হয়। এমনকি সলমন খান পরে ‘সাওয়ারিয়া’ ছবিতে বিশেষ উপস্থিতিও করেছিলেন, যেটি ছিল রণবীর কাপুর এবং সোনম কাপুর-এর ডেবিউ ছবি। একই সাক্ষাৎকারে এডি সিং আরও একটি পুরনো ঘটনার কথা বলেন, যেখানে শাহরুখ খান এবং হৃতিক রোশন-কে ঘিরে চলা প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন ভেঙে যায় একটি মুহূর্তে।

তাঁর কথায়, তখন হৃতিক রোশন বলিউডে নতুন সেনসেশন, আর শাহরুখ খান ইতিমধ্যেই সুপারস্টার। মিডিয়ায় দু’জনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হচ্ছিল। একদিন রেস্তরাঁয় শাহরুখ খানের সঙ্গে হঠাৎই দেখা হয়ে যায় হৃতিকের। উপস্থিত সকলে ভেবেছিলেন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। কিন্তু বদলে শাহরুখ উঠে গিয়ে হৃতিককে জড়িয়ে ধরেন এবং তাঁর প্রশংসাও করেন। পরবর্তীতে দু’জনকে একসঙ্গে দেখা যায় ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের