মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি এই দুই জুটির জনপ্রিয়তা নতুন নয়। বিভিন্ন আন্তর্জাতিক সন্মেলনে তাঁদের আন্তরিক সম্পর্ক এবং সহজ বন্ধুত্বপূর্ণ আচরণ বারবার নজর কেড়েছে বিশ্ববাসীর। তাঁদের একসঙ্গে ছবি বা ভিডিও প্রকাশ পেলেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সদ্য সামনে এসেছে মোদি ও জর্জিয়া মেলানির নতুন সেলফি। মুহূর্তের মধ্যেই ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে থাকা এক প্যাকেট টফি মুহূর্তে কেড়ে নিল বিশ্বের নজর। আর সেই উপহার পেয়ে জর্জিয়া মেলানির হাসিই যেন বলে দিল দুই রাষ্ট্রনেতার বন্ধুত্ব এখন আগের চেয়েও আরও মধুর।

রোম সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ইতালীয় সমকক্ষ জর্জিয়া মেলানির জন্য ভারত থেকে নিয়ে যান জনপ্রিয় পার্লে মেলোডি টফির একটি প্যাকেট। এই বিশেষ উপহার হাতে পেয়ে উচ্ছ্বসিত মেলানি নিজেই সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং লেখেন,’উপহারের জন্য ধন্যবাদ।’ ভিডিওতে দেখা যায়, দুই রাষ্ট্রনেতা হাসিমুখে হাতে ধরে রয়েছেন ভারতীয়দের অত্যন্ত সেই টফির প্যাকেট। মেলানি মজা করে বলেন,’ প্রধানমন্ত্রী মোদি আমাকে দারুণ একটি টফি উপহার দিয়েছেন।’ সঙ্গে সঙ্গে মোদি হেসে বলেন,’মেলোডি।’ এই একটি শব্দই আবার নতুন করে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, গত কয়েক বছর ধরেই মোদি ও মেলানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘিরে ‘মেলোডি’ শব্দটি ব্যপক জনপ্রিয় হয়ে উঠেছে। মেলানি ও মোদি এই দুই নামের মিশ্রণ থেকেই তৈরি হয়েছে ভাইরাল এই শব্দবন্ধ। 

আরও পড়ুন: ‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

ইতালিতে পৌঁছানোর পর জর্জিয়া মেলানি প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে লেখেন, ‘রোমে স্বাগতম, বন্ধু।’ ছবিতে দুই নেতাকেই দেখা যায় প্রাণখোলা হাসিতে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন, “এটাই আধুনিক কূটনীতির সবচেয়ে মানবিক রূপ।” আবার কেউ পুরনো ‘মেলোডি’ ট্রেন্ডের কথা মনে করিয়ে মজার মন্তব্য করছেন। এর আগে, ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত COP28 শীর্ষ সম্মেলনের সময় মেলোনির ‘গুড ফ্রেন্ডস অ্যাট COP28’ সেলফি এবং তারপর ২০২৪ সালে ইতালির আপুলিয়ায় অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের সময়কার “হ্যালো ফ্রম টিম মেলোনি” ভিডিওটি বিশ্বজুড়ে চর্চায় ছিল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি তাঁর পাঁচ-দেশ সফরের শেষ পর্যায়ে রয়েছেন। এর আগে তিনি নরওয়ে, সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস ও সুইডেন সফর করেছেন। বুধবার (২০ মে) ভারতে ফেরার আগে ইতালিতে প্রধানমন্ত্রী মোদির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার এবং অন্যান্য কূটনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি সর্বশেষ ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইতালি সফর করেছিলেন।

আরজি কর কাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…