২৪ সেপ্টেম্বর নতুন ইনিংস শুরু রাঘব-পরিণীতির, ভাইরাল বিয়ের কার্ড

'গ্রেনস অফ লাভ' শিরোনামে, তাঁদের বিয়ের মধ্যাহ্নভোজ টি দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিমধ্যেই বলিউডে হেভিওয়েট বিয়ের তোড়জোড় তুঙ্গে। আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল ফোর্টে বসতে চলেছে অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডার বিবাহ আসর। ইতিমধ্যেই তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হয়ে গিয়েছে। ২৩ তারিখ থেকেই রাগনীতির প্রাক-বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়ে যাবে, বর্তমানে আর ডেস্টিনেশন ওয়েডিং-এ বিশ্বাসী নন তারকারা। তাঁদের মতে, এত সুন্দর জায়গা থাকতে কেন বাইরে যাবেন বিয়ের জন্যে, বর্তমানে রাজস্থানকেই ডেস্টিনেশন ওয়েডিং-এ পরিণত করছেন তারকারা।নিক-প্রিয়াঙ্কা থেকে সিদ্ধার্থ-কিয়ারা ভিকি-ক্যাটরিনা, আপাততঃ সবাই রাজস্থানেই বিয়ে করেছেন, এবার সেই তালিকায় যুক্ত হবে রাগনীতি জুটিরও। যেহেতু রাজনৈতিক নেতার সঙ্গে বিয়ে হতে চলেছে নায়িকার, তাই তাঁদের বিয়েতে একাধিক নেতাদের উপস্থিতি কাম্য।

সেই কারণেই ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তাঁদের বিয়ের কাউন্টডাউন শুরু, বিয়ের কার্ডটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিপোর্ট অনুসারে, এই দম্পতি তাঁদের বিয়ের জন্য উদয়পুরের তাজ লীলা প্রাসাদ বেছে নিয়েছেন এবং সেখানেই দুদিন ব্যাপী জমকালো অনুষ্ঠান হবে। পরিণীতি এবং রাঘব ২৩ সেপ্টেম্বর স্বাগত মধ্যাহ্নভোজের মাধ্যমে বিবাহের উদযাপন শুরু করবেন। ‘গ্রেনস অফ লাভ’ শিরোনামে, তাঁদের বিয়ের মধ্যাহ্নভোজ টি দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নভোজের পরে নব্বইয়ের দশকের থিমযুক্ত একটি ডান্স পার্টিরও আয়োজন করবেন। পার্টির আমন্ত্রণপত্রে লেখা আছে, “আসুন ৯০ এর দশকের মতো পার্টি করি।” একই দিনে, চোপড়া পরিবার পরিণীতির চুরা অনুষ্ঠানের আয়োজিত হবে।

২৪ সেপ্টেম্বর রাঘবের সেহরাবন্দির সঙ্গে তাজ লীলা প্যালেসে বারাত দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। বিকাল ৩.৩০ মিনিটে তাঁদের বিয়ের লঘ্ন, এবং বিকেল ৪টায় ফেরাস এবং সন্ধ্যা ৬টায় বিদাই পর্ব অনুষ্ঠিত হবে।বিয়ের থিম হবে ‘এ পার্ল হোয়াইট ইন্ডিয়ান ওয়েডিং’। থিম অনুসারে, পরিণীতি বিয়ের দিন ঐতিহ্যবাহী লাল নববধূর সাজে ধরা দেবেন। বিয়ের অনুষ্ঠানের পর ২৪ সেপ্টেম্বর রাত 8.30 টায় লীলা প্যালেস উঠানে একটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে। তাঁদের বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকায় থাকবেন, দিল্লির সিএইচ অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সিনিয়র এএপি সাংসদ এবং অন্যান্য এএপি নেতারা।

তাঁদের বিয়ের আমন্ত্রণ কার্ডটি ছিল গোলাপ-সোনালি রঙের মোটিফ ডিজাইনের। পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের আমন্ত্রণপত্রে লেখা আছে, “আমাদের পরম শ্রদ্ধেয়, পিএন চাড্ডা জি শ্রীমতি বিমলা চাড্ডা শ্রীমতি ঊষা এবং শ্রী এইচ এস সচদেবা অলকা এবং সুনীল চাড্ডা, তাঁদের ছেলে রাঘব এবং রীনা এবং পবন চোপড়ার মেয়ে পরিণীতি, ৩০ শে সেপ্টেম্বর, তাজ চণ্ডীগড়ের অভ্যর্থনা মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ সবাইকে আমন্ত্রন জানিয়েছেন৷”

সুতরাং ৩০ সেপ্টেম্বর তাঁদের রিসেপশন। প্রসঙ্গত, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা ১৩ মে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন। কয়েক বছর ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। এছাড়া দুজনে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একসঙ্গে পড়াশোনা করেছেন।

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের