🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

ভালবাসার মরশুমে মুক্তি পাচ্ছে শানায়ার নতুন ছবি ‘তু বা ম্যায়’,শেয়ার করলেন মজার অভিজ্ঞতা!

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের জনপ্রিয় কাপুর পরিবারের নতুন প্রজন্মের মুখ হিসেবে ইতিমধ্যেই নজর কাড়তে শুরু করেছেন শানায়া কাপুর। ২০২৫ সালে ‘আঁখোঁ কি গস্তাখিয়াঁ’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই নিজের আলাদা পরিচয় তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শানায়া। এখন তিনি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘তু বা ম্যায়-এর প্রচারে, যা মুক্তি পেতে চলেছে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি।

শানায়ার পরিবার বলিউডে বেশ পরিচিত। তাঁর বাবা সঞ্জয় কাপুর দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেতা। মা মহীপ কাপুরও গ্ল্যামার জগতের জনপ্রিয় মুখ। সম্প্রতি কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের একটি কুকিং ব্লগে শানায়া খোলামেলা ভাবে জানান, তারকা পরিবারে বড় হওয়ার সুবিধা কী। তাঁর কথায়, স্টার বাবা-মা থাকার ফলে সিনেমা প্রচারে অনেকটাই সাহায্য পাওয়া যায়। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা ও যোগাযোগ অনেক সময় নতুনদের পথ সহজ করে দেয়।এই প্রসঙ্গে শানায়া একটি মজার অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। তিনি জানান, একবার মায়ের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ভেবেছিলেন কিছু তরুণী হয়তো তাঁর সঙ্গে ছবি তুলতে চাইবেন। কিন্তু বাস্তবে তাঁরা এসে মহীপ কাপুরের সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। পুরো ঘটনাটি শুনে ফারাহ খানও হাসতে শুরু করেন এবং জানান, তাঁর সঙ্গেও এমন ঘটনা প্রায়ই ঘটে।।

এদিকে শানায়া এখন তাঁর নতুন ছবি ‘তু বা ম্যায়’ নিয়ে যথেষ্ট আশাবাদী। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে অভিনেতা আদর্শ গৌরবকে। নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে শানায়া কতটা দর্শকের মন জয় করতে পারেন, তা জানার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচারে শাকিব খানের ভুয়ো ভিডিও ব্যবহার জামায়াতে ইসলামীর, শোরগোল বাংলাদেশে

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

তীব্র বিতর্কের মুখে ‘ঘুষখোর পণ্ডিত’-এর নাম বদলানোর সিদ্ধান্ত, দিল্লি হাইকোর্টকে জানাল নির্মাতারা

‘বলিউড ভুলে গেল, তোমাকে আমি সিনেমায় নেব’, অসময়ে জেলবন্দী রাজপাল যাদবের পাশে সোনু সুদ

ওজন নিয়ে ঠাট্টা, সমালোচকদের চুপ করালেন ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা, কী বললেন?

‘বন্ধ হওয়া মেডিক্লেম চালু করার ইচ্ছে’, আর্টিস্ট ফোরামের কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েই বললেন বাসবদত্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ