বেজি কাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের মুখে অভিনেত্রী

বেজি কাণ্ডে দীর্ঘ ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেজিকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করা হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অভিনেত্রীকে সোমবার জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। রেকর্ড করা হয় তাঁর বয়ান। এই ঘটনায় ধৃত অভিনেত্রীর গাড়ির চালক। প্রায় ৬ ঘন্টা ধরে এদিন জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। কেন বেজিটিকে শুটিং ফ্লোরে আনা হয়েছিল? কেন তাকে শিকল পরিয়ে রাখা হয়েছিল এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাওয়া হয় শ্রাবন্তীর কাছে। 

গত ৯ মার্চ বেজিকে শুটিংয়ে শিকল পরিয়ে আনার অভিযোগে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রীর গাড়ি চালককে। অভিনেত্রীর গাড়ি চালকের কাছেই ছিল এর মালিকানা। যার জেরে তাঁকে গ্রেফতার করা হয়। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সূত্রে খবর বেজিটিকে গলায় শিকল পরিয়ে শুটিং স্পটে আনা হয় যা একেবারেই আইনবিরুদ্ধ। আর এই কারণেই অভিনেত্রীর গাড়ি চালককে আগামিকাল আদালতে পেশ করা হবে। 

বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি যেখানে দেখা গিয়েছিল গলায় শিকল পরানো একটি বেজিকে আদর করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিষয়টি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল-র নজর এড়ায়নি। এরপরেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা