রাঘব-পরিণীতির বিয়েতে অতিথিদের ফোন ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা নেই

পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের ভেন্যুতে ফোনের কোনও বিধিনিষেধ থাকবে না। কারণ, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সহ খুব কম লোক তাঁদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিকি-ক্যাটরিনার পথই অনুসরণ করছেন বলিউডের আরও এক হবু দম্পতি রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। চলতি বছরের শুরু থেকেই শুরু হয় আপনেতা রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির সম্পর্কের গুজব, অবশেষে গত মে মাসে বাগদানের মাধ্যমে সম্পর্কে শিলমোহর দেন রাগনীতি জুটি। রাজনীতি এবং বলিউডের মিশেল তাঁদের বিয়ে। অনেক কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তাঁদের বিবাহ পর্ব সম্পন্ন হবে, সেটাই স্বাভাবিক! আগামী ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের লীলাবতী প্রাসাদে বসতে চলেছে পরিণীতি এবং রাঘব চাড্ডার বিবাহ আসর।

ইতিমধ্যেই পরিণীতির মু্ম্বইয়ের ফ্ল্যাট এবং রাঘব চাড্ডার দিল্লির বাড়ি আলোয় আলোকিত। ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হবে তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠান। গতকাল পরিণীতির বিয়েতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মধু চোপড়া, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। পাঞ্জাবী স্টাইলে তাঁদের বিয়ের সঙ্গীতে ভাংড়ার আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও থাকবে ৯০ দশকের গানের থিম। মেনু থেকে ভ্যেনু সবেতেই থাকবে পাঞ্জাবী রীতির ছোঁয়া। তবে এখন একটি প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হল, তাঁরাও কি নো-ফোন নীতি অনুসরণ করছেন? ইন্ডিয়া টুডে খবর অনুযায়ী, পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বিয়ের ভেন্যুতে ফোনের কোনও বিধিনিষেধ থাকবে না। কারণ, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সহ খুব কম লোক তাঁদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত।

তাই সবকিছু খুব ব্যক্তিগত এবং গোপনীয় থাকবে। ১৭ সেপ্টেম্বর তাঁদের বাড়িতে কীর্তন ও আরদাস দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। আরসাদ হল, একটি শিখ আচার এবং গুরুদ্বারে উপাসনার একটি অংশ। তাঁদের বিয়ের সুফি রাতে বিয়ের অতিথিদের বিমোহিত করবেন বিভিন্ন সঙ্গীতজ্ঞ। জানা গেছে, একটি লাইভ ব্যান্ডের মাধ্যমে অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় গানও বাজানো হবে। প্রিয়াঙ্কা চোপড়ার মা এবং ভাইকে তাঁদের গালা রাতে উপস্থিত হতে দেখা গিয়েছে। পরিণীতি চোপড়ার বাবা-মাও প্যাপের জন্য পোজ দিয়েছেন। হরভজন সিং, যিনি রাঘব চাড্ডা এবং পরীর বন্ধু, তিনিও অনুষ্ঠানস্থলে ছিলেন। এছাড়াও ডিজাইনার পবন সচদেবা এবং ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি সুনীল শেঠিও মিউজিক্যাল নাইটে উপস্থিত ছিলেন।

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর