‘আজকাল ছবি-ভিডিও প্রদর্শনের জন্যে লোকেরা বিয়ে করছে’, ‘রাগণীতি’ জুটিকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর

লোকেরা এখন শুধুমাত্র বিয়ের ছবি, ভিডিও পেতে এবং প্রদর্শনের জন্য 'গন্তব্য বিবাহ' ট্যাগ পেতে বিয়ে করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবেক অগ্নিহোত্রী, যেন সর্বঘাটের কাঁঠালি কলা। বিতর্কের কেন্দ্রবিন্দু। যেকোনও কিছুতেই নিজের প্রতিবাদী মেজাজ নিয়ে মাঠে নেমে পড়েন তিনি। এবার তিনি চটলেন বলিউডের নতুন জুটিকে নিয়ে। শনিবার ১৩ মে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপনেতা রাঘব চাড্ডা। বহু গুঞ্জনের পর আপাততঃ নিজেরাই এনগেজমেন্টের সুখবর দিলেন। আগামী অক্টোবরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রাগনীতি জুটি। পরিণীতি হতে চলেছেন রাজনৈতিক পরিবারের বহুরানী। এদিন পরিবারের সদস্য, প্রিয়াঙ্কা চোপড়া, মনীশ মালহোত্রা, অরবিন্দ কেজরিওয়ালের মতো ১৫০ জন অতিথির উপস্থিতিতে দিল্লিতে বাগদান সারলেন রাঘব-পরিণীতি।

অবশেষে গতকাল রাতে নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে এনগেজমেন্টের কথা জানালেন। ছবি ভাইরাল হতেই ঘটল এক কাকতালীয় ঘটনা। তাঁদের ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই বিবেক অগ্নিহোত্রী একই সময়ে একটি রহস্যময় টুইট শেয়ার করলেন। যা দেখে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। একাংশের দাবি, রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়াকে উপহাস করেছেন বিবেক। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং, আলিয়া ভাট এবং রণবীর কাপুর, কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো একাধিক দম্পতি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ সেরেছেন। বিয়ের পর তাঁরা ছবি প্রকাশ্যে এনেছিলেন, সেখানে রাঘব-পরিণীতি ও ব্যতিক্রম নয়। তাই দ্য কাশ্মীর ফাইলস ডিরেক্টর মনে করেন যে আজকাল বিয়ে মানেই ফটোগ্রাফি।

বিবেক অগ্নিহোত্রী গত রাতে টুইটে লিখেছেন, “লোকেরা এখন শুধুমাত্র বিয়ের ছবি, ভিডিও পেতে এবং প্রদর্শনের জন্য ‘গন্তব্য বিবাহ’ ট্যাগ পেতে বিয়ে করছেন।” এই টুইটটি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা নিশ্চিত করেছেন যে, বিবেক অগ্নিহোত্রী সম্ভবত পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে খোঁচা দিলেন, যারা গতকাল দিল্লিতে বাগদানের গ্র্যান্ড অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “সম্পূর্ণ একমত… এটি বিরাট অনুষ্কার বিয়ের পর থেকেই শুরু হয়েছিল কিন্তু তাঁরা স্বাভাবিক, প্রামাণিক এবং সংস্কৃতিবান ছিল। প্রদর্শন করেননি।” অন্য একজন আপাতদৃষ্টিতে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার বাগদান অনুষ্ঠানে ইঙ্গিত দিয়ে লিখেছেন, “প্রতিটি ছোট অনুষ্ঠান হোক কিংবা উৎসব ভারতে আজকাল বিয়ের জার্নি বলিউডের সিনেমায় পরিণত হয়েছে।”

আজকের রাশিফল: লক্ষ্মীর আশীর্বাদে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন…

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে