কলকাতায় কপিল দেব, নীল জার্সি গায়ে বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ দেবের

কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ দেখতে গতকাল কলকাতায় এসেছেন কপিল দেব

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের পক্ষ থেকে আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ দেখতে গতকাল কলকাতায় এসেছেন কপিল দেব। ম্যাচটি আয়োজিত হয়েছিল ড. ভেস পেজ কাপে সিসিএফসি ও ড. ভেস পেজ একাদশের মধ্যে। সেই ম্যাচ দেখতেই কলকাতায় এসেছেন ৮৩’র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তাঁর সঙ্গে ছিলেন লিয়েন্ডার পেজও। সেখানেই কপিল দেবের সঙ্গে দেখা করেন টলিউড সুপারস্টার দেব। এদিন নীল জার্সি পরে ম্যাচে অংশ নিয়েছিলেন দেব। ম্যাচের শেষে কপিল দেবের সঙ্গে দেখা করে তাঁকে জড়িয়ে ধরেন দেব। আর শহরে এসে আবেগঘন হয়ে পড়েছিলেন ‘হরিয়ানার হ্যারিকেন’। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কলকাতার প্রতি তাঁর বিশেষ আবেগ রয়েছে।

এখানকার সংস্কৃতি তাঁকে মুগ্ধ করে সবসময়। তাই কলকাতায় তাঁর আলাদাই অনুভূতি হয়। পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। তাই এদিন কলকাতায় এসে তিনি যে আতিথেয়তা পেয়েছেন, কল্লোলিনীর মানুষজনের ক্রিকেটের প্রতি যে পরিমাণ আন্তরিকতা, সবটাই তাঁকে মুগ্ধ করেছে। শুধু তাই নয়, কলকাতার খাবারের প্রতিও ভালবাসা রয়েছে কপিল দেবের। বিশেষ করে, বাঙালিদের মাছের ঝোল আর ভাতে তিনি বোল্ড আউট। তার স্বাদই আলাদা। এদিন ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাবের ম্যাচের শেষে কপিল দেবের সঙ্গে হাত মেলান দেব। এরপর ক্রিকেট কিংবদন্তিকে প্রণামও করেন অভিনেতা। আর কপিল দেবের সঙ্গে দেখা করে তিনি কতটা কৃতজ্ঞ, সবটাই তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে প্রকাশ পেয়েছে।

কপিল দেবের অধিনায়কত্বে প্রথম বিশ্বকাপ জিতেছিল ভারত ১৯৮৩ সালে। তাই ভারতের ক্রিকেট ইতিহাসে কপিল দেবের অবদান অনস্বীকার্য। তাই তাঁকে চোখের সামনে থেকে দেখা দেবের জন্যে গর্বের বিষয়। এদিকে এতদিন পর মাঠে ফিরে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন কপিল দেব। এদিন ম্যাচে তিনিই টস করেন। সঙ্গে জানিয়েছেন, ২০ বছরে মাঠের চেহারা অনেকটাই বদলে গিয়েছে। ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সূর্যকুমার যাদব দের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তিনি কতটা খুশি হয়েছেন, তাও মুখে ফুটে ওঠে। সব মিলিয়ে ক্রিকেট, স্মৃতি ও খাবারের মেলবন্ধনে আবারও কলকাতা বিশেষ হয়ে উঠল কপিল দেবের কাছে।

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের