চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চেহারা নিয়ে কুকথা, ধৈর্য হারিয়ে কলকাতা পুলিশের দুয়ারে শ্রাবন্তী

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সেলিব্রিটিদের সঙ্গে যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া। সেখানেই প্রতিনিয়ত নিজেদের আপডেট শেয়ার করছেন তারকারা। এ ভাবেই ভক্ত দের সঙ্গে কানেকশন বাড়াচ্ছেন তাঁরা। অর্থাৎ সোশ্যাল মিডিয়াই ভক্তদের সঙ্গে তারকাদের যোগসূত্র। তবে এর ফলে যেন তারকাদের ব্যক্তিগত জীবন নিমেষেই জেনে যাচ্ছেন সকলে, তেমনি তারকাদের কোনও আপত্তিকর পোস্ট দেখলেই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় কটাক্ষ-সমালোচনার ঝড়। তবে এতে সব সময় তাঁরা প্রতিবাদ না করলেও এই ধারা অব্যাহত থাকলে এক সময় তাঁরা মেজাজ হারান। এবার তেমনটাই হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। ট্রোলিংয়ে বিধ্বস্ত হয়ে শেষমেষ কলকাতা পুলিশে দ্বারস্থ হলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে নায়িকার চেহারা নিয়ে প্রতিনিয়ত কুমন্তব্য, খারাপ কথা বলার অভিযোগ।

প্রতিনিয়ত বডিশেমিংয়ের ফাঁদে পড়ছেন তিনি। এতেই তিতিবিরক্ত অভিনেত্রী। ওজন, ফিগারে অনেকটাই বেড়েছেন নায়িকা, তবে সৌন্দর্যে একফোঁটাও ভাটা পড়েনি তাঁর। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত বোল্ড ফটোশুটে র ঝড় তুলছেন তিনি। তাতে অভিনেত্রীর ভক্তরা তাঁকে বাহবা দিলেও নেটপাড়ার একাংশ তাঁকে ক্রমাগত কটাক্ষ করেই চলেছেন। সেই কারণেই এবার ধৈর্যের বাঁধ ভেঙে কলকাতা পুলিশে দ্বারস্থ হলেন অভিনেত্রী। জানা গিয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় ই-মেল মারফত একটি অভিযোগ জানিয়েছেন নায়িকা। কলকাতা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে শ্রাবন্তী তাঁর চেহারা বাড়ার কারণ জানিয়ে বলেছেন, আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তিনি। শিল্পীরা এমনিই ‘সফ্‌ট টার্গেট’ হচ্ছেন প্রতিনিয়ত।

তবে শিল্পী হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে তাঁর কথায়, সমাজ মাধ্যমে দিনের পর দিন এই নোংরা মন্তব্য আর মেনে নিতে পারছেন না তিনি। তাঁর সম্পর্কে নেতিবাচক কথা তো বলা চলছেই, পাশাপাশি সবার একটি ভেবে দেখা উচিত, কেন তাঁর চেহারায় পরিবর্তন হচ্ছে? নায়িকার দাবি, চরিত্রের প্রয়োজনে প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সদ্য ‘ঠাকুমার ঝুলি’ নামের ওয়েব সিরিজের শুটিং সদ্য শেষ করেছেন অভিনেত্রী। আর সেখানে ঠাকুরমার চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই কারণেই তিনি ওজন বাড়িয়েছেন। কারণ ঠাকুরমার গড়ন তো ছিপছিপে নায়িকা-সুলভ হয় না। তাই মানুষ কিছু না জেনেই মন্তব্য করছেন, তার মধ্যে মহিলারাও আছেন। তবে আপাতত তার শুটিং শেষ, শরীরচর্চায় মন দিয়েছেন তিনি। আসলে সম্প্রতি একটি মাচা শোয়ে শ্রাবন্তীর নাচের ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় ওঠে। অভিনেত্রীকে মোটা, মাসি, আলুর বস্তা, গায়ে গতরে হয়েছেন বেশ, নাচছেন কেন, এইসব কু মন্তব্য ভরে যায় সোশ্যাল মিডিয়ায়। 

Published by:

Share Link:

More Releted News:

বাঙালি ওসিদে’র আজীবন চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ