সুর সম্রাজ্ঞীকে স্মরণ করল টলিউড

বাস্তবের সরস্বতী লতা মঙ্গেশকরের প্রয়াণে রীতিমত শোকস্তব্ধ টলিউডও ।  শ্রদ্ধা জানালেন টলিপাড়ার শিল্পীকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাড়া দেশ ও বিশ্বে তাঁর বিস্তার। তাঁর সুরেলা কন্ঠের জাদুতে মোহিত সকলেই। সঙ্গীত জগতের বাস্তবের সরস্বতী লতা মঙ্গেশকরের প্রয়াণে রীতিমত শোকস্তব্ধ টলিউডও ।  শ্রদ্ধা জানালেন টলিপাড়ার শিল্পীকে।

শোকপ্রকাশ করে বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জানান, ‘কর্মের দ্বারাই অমরত্ব লাভ করছেন কিন্নরকন্ঠী। মনের মধ্যে তাঁর গান সবসময় বাজবে।’ 

সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টুইট করে লিখেছেন -‘ এই খবর জানতে পেরে আমি খুবই মর্মাহত। লতা জি  আপনার গান আমাদের মনে সবসময় থেকে যাবে। লতা জীর পরিবার, বন্ধু ও স্বজনদের আন্তরিক সমবেদনা জানাই।’

পরিচালক রাজ চক্রবর্তী টুইটে লেখেন ‘ভারত তাঁর কোকিলকণ্ঠী’কে হারালো, আজকের দিনটি অত্যন্ত দুঃখজনক একটি দিন সারা দেশের জন্য। সর্বোপরি তাঁর ভক্তদের জন্য। তাঁর পরিবার , বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

শোকজ্ঞাপন করেছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। লতার গানের দু লাইন তুলে ধরেছেন তিনি। লিখেছেন ‘নাম গুম জায়েগা, চেহরা ইয়ে বদল জায়েগা, মেরি আওয়াজ হি পহেচান হ্যায়, গর ইয়াদ রহে’ এই খবর হৃদয় বিদারক। আপনি আমাদের মধ্যে চিরকাল থাকবেন। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’ 

শোকপ্রকাশ করে সলিল চৌধুরী কন্যা অন্তরা চৌধুরী। বলেছেন, ‘মা সরস্বতীকে যেন বিসর্জন দিলাম, বাবার গান যেভাবে উনি গাইতেন তাতে বাবার গানে তাঁর একটা আলাদাই জায়গা থাকত। কিছু বলার নেই । একটা যুগের অবসান হয়ে গেল।’

টুইট করেছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। টুইটে এদিন লতাজির সঙ্গে তোলা একটি বহু পুরানো ছবি শেয়ার করে লতা জীকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। লিখেছেন ‘নাম গুম জায়েগা, চেহরা ইয়ে বদল জায়েগা, মেরি আওয়াজ হি পহেচান হ্যায়, গর ইয়াদ রহে’

চিনি-পেঁয়াজ থেকে শাক-সবজির মুল্যবৃদ্ধি, কালোবাজারি রুখতে জেলায় জেলায় অভিযান ইবির

BPSC পরীক্ষা বাতিলের দাবিতে পাটনায় পড়ুয়াদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতের আকাশে মহড়া দেবে মার্কিন যুদ্ধবিমান F-35

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের