এই মুহূর্তে

শিল্পা শেঠির মালিকানাধীন পানশালায় চরম বিশৃঙ্খলা, ঘটনা গড়াল হাতাহাতিতে

নিজস্ব প্রতিনিধি:  ৬০ কোটি টাকার আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়ানোয় এমনিতেই বিপাকে শিল্পা শেঠি। ফের একবার চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী । বেঙ্গালুরুতে শিল্পা শেঠির মালিকানাধীন একটি পানশালায় গভীর রাতের বিশৃঙ্খলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কেন এই ঘটনা ঘটল তা নিয়েই পুলি তদন্ত শুরু করেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ক্লিপগুলিতে দেখা গিয়েছে, সেন্ট মার্কস রোডের বাস্তিয়ান পানশালায় ১১ ডিসেম্বর রাত ১:৩০ নাগাদ একদল ক্রেতার মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। ফুটেজে দেখা গিয়েছে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর হাতাহাতিও হয়েছে। যদিও কোনও শারীরিক ভাবে আক্রমণের দৃশ্য দেখা যায়নি। এই প্রসঙ্গে উল্লেখ্য, শিল্পা শেঠি ২০১৯ সালে বাস্তিয়ান ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা তথা রেস্তোরাঁর মালিক রঞ্জিত বিন্দ্রার সঙ্গে শুরু করেছিলেন ব্যবসা।

আরও পড়ুন: শীতঘুমে তৃণমূলের আইটি সেল, যুবভারতী কাণ্ডে মমতার সরকারকে বেনজির আক্রমণ সিপিএম–বিজেপির

ভিডিওতে দেখা গিয়েছে, যাদের মধ্যে ঝামেলা হয় সেই ব্যক্তিদের মধ্যে ছিলেন ব্যবসায়ী সত্য নাইডু, যিনি বিগ বসের প্রাক্তন প্রতিযোগী এবং একজন টেলিভিশন উপস্থাপকের প্রাক্তন স্বামী। প্রাথমিক তথ্য অনুসারে জানা গিয়েছে, বিল নিষ্পত্তি নিয়ে একটি সামান্য বিবাদ তর্ক-বিতর্কে রূপ নেয়। ঘটনার পর পানশালার কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে অভিযোগের উত্তরে সত্য নাইডু  অন্যায় কাজ করার কথা অস্বীকার করে বলেন, তিনি কেবল বন্ধুদের সঙ্গে ডিনারের জন্য পানশালাটিতে গিয়েছিলেন। তিনি জানান,  বিল পরিশোধ করার সময়   সমস্যাটি দেখা দেয়। হাতাহাতি  হয়নি বলে তিনি দাবি করেন। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে, সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি বলেছেন, পুলিশ ঘটনাটি স্বতঃপ্রণোদিতভাবে  গুরুত্ব সহকারে দেখছে এবং জড়িতদের জিজ্ঞাসাবাদের জন্য তলব  করা হয়েছে।  পুলিশ আধিকারিকরা ফুটেজ খতিয়ে দেখছেন  তদন্ত করছেন এবং বলেছেন যে কোনও গুরুতর অপরাধ পাওয়া গেলে মামলা দায়ের করা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নির্বাচন কমিশন বোবা-কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে ,মন্তব্য ফিরহাদের

৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রানির ‘মারদানি ৩’, কত মিনিটের ছবি?

শুটিং থেকে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অভিনেত্রী অহনা দত্ত

‘ক্ষমা করব না’, গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন স্ত্রী সুনীতা

শুটিংয়ে কেন বই নিয়ে যান? নিজেই রহস্য ফাঁস করলেন মোশারফ করিম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ