শীতঘুমে তৃণমূলের আইটি সেল, যুবভারতী কাণ্ডে মমতার সরকারকে বেনজির আক্রমণ সিপিএম–বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে আসা এবং তারপর চরম বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে কলকাতা। শুধু তাই নয়, সেখানে যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তাতে দেখা গিয়েছিল কিছু গেরুয়া পতাকা নিয়ে লোকজন তাণ্ডব চালাচ্ছিল। আর তারপরই এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বেনজির আক্রমণ করতে নেমে পড়ল সিপিএম এবং বিজেপি। রাম–বামের যৌথ আক্রমণ শুধু টিভিতে থেমে থাকেনি। বরং সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে। সেখানে দায়িত্বজ্ঞানহীন ভূমিকায় দেখা গেল তৃণমূল কংগ্রেসের আইটি সেলকে। যাঁর মাথায় বসে আছেন দেবাংশু ভট্টাচার্য। আর এখন এটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরে।

এদিকে সিপিএম প্রচার করতে শুরু করেছে তাদের আমলে আসা মারাদোনার অনুষ্ঠান নিয়ে। আর আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেসব তথ্য তুলে ধরা হয়েছে সিপিএম ডিজিটাল মাধ্যমে। সেখানে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যকে দেখা গেল একটা ভিডিও বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকতে। এটাই কি তাঁর একমাত্র কাজ?‌ যেখানে রাজ্য সরকার আয়োজকের ভূমিকায় ছিল না সেখানে গেরুয়াধারীদের তাণ্ডবের ছবি সামনে এলেও দেবাংশুকে জোরালভাবে মাঠে নামতে দেখা যায়নি। এই নিয়ে এখন তৃণমূলের অন্দরেই বহু সিনিয়র নেতারা প্রশ্ন তুলে দিয়েছেন।

অন্যদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী রে রে করে নেমে পড়েছেন রাজ্য সরকারকে দায়ী করতে। বেনজিরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন তাঁরা। বিজেপির আইটি সেল এই সরকারকে কালিমালিপ্ত করতে নেমে পড়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের দায়িত্বে থেকেও থমকে রইলেন দেবাংশু ভট্টাচার্য। ২০১১ সালে লিওনেল মেসি কলকাতায় এসেছিলেন। তখন সদ্য ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সুষ্ঠু অনুষ্ঠান করে দেখিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, তারপর কলকাতা নাইট রাইডার্সের বিলাসবহুল বিগ ইভেন্ট হয়েছিল সেটাও শান্তিপূর্ণভাবে করে দেখিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই। কেন এইসব তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়লেন না দেবাংশু?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই।

এছাড়া যে ছবি দেখা গিয়েছিল যুবভারতীতে সেই ছবি সামনে নিয়ে এসে পাল্টা জবাব দিতে দেখা যায়নি দেবাংশু ভট্টাচার্যকে। গেরুয়া পতাকা নিয়ে একদল উন্মত্ত জনগণ জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্যাপক ভাঙচুর করে যুবভারতী ক্রীড়াঙ্গন। এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন ঝাঁপিয়ে পড়লেন না দেবাংশু?‌ এই প্রশ্ন উঠছে। শুধুমাত্র সরকার বিরোধী সংবাদমাধ্যমে গিয়ে মুখ দেখানোই তাঁর কাজ হতে পারে না। অন্যান্য নিউজ পোর্টালে নিজের মুখ দেখাতেই তাঁকে দেখা যায়। সেখানে এদিনের ঘটনায় তাঁর নজিরবিহীনভাবে আড়াল হয়ে যাওয়া, দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বরং তাঁকে দেখা গেল মাত্র একবার সংবাদমাধ্যমে বক্তব্য তুলে ধরলেন। সুতরাং এমন দায়িত্বে দেবাংশুর কী থাকা উচিত?‌ অবিলম্বে এই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার কথাও বলছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা বলে সূত্রের খবর।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে