বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর টুইট, অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পেলেন বিবেক অগ্নিহোত্রী

আদালত আমাদের মর্যাদা সুরক্ষিত করার জন্য অবমাননার শাস্তি দেয় না। অবশ্যই আমাদের মর্যাদা একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য নির্মাতা বিবেক অগ্নিহোত্রী প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন। দিল্লি হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে অব্যাহতি পেলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ২০১৮ সাল থেকেই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ফৌজদারি অবমাননার মামলা (criminal contempt case) চলছিল। অবশেষে রেহাই পেলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। দিল্লি হাইকোর্ট সোমবার বিবেক অগ্নিহোত্রীকে অব্যাহতি দিয়েছেন। ২০১৮ সালের অক্টোবরে, বিচারপতি এস মুরলীধরের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ, ভীমা কোরেগাঁও মামলায় গ্রেপ্তার হওয়া কর্মী গৌতম নাভলাখাকে গৃহবন্দি থেকে মুক্তি দিয়েছিলেন। এরপরেই ২০১৮ সালের ৫ অক্টোবর, অগ্নিহোত্রী উড়িষ্যা হাইকোর্টের বর্তমান বিচারপতি মুরলীধরের পক্ষপাতিত্বের অভিযোগে একটি টুইট পোস্ট করেছিলেন৷ এর জেরেই আদালত অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সিনিয়র অ্যাডভোকেট রাজশেখর রাওয়ের থেকে চিঠি পেয়ে তদন্ত শুরু করে দিল্লি হাইকোর্ট। আর মামলা দাখিল হতেই তড়িখড়ি টুইট মুছে ফেলেন বিবেক। পরে আদালতের কাছে হলফমানায় নিঃশর্ত ক্ষমা চান তিনি। সেখানেই তাঁকে সশরীরে আদালতে উপস্থিত থেকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 

সেই মামলাতেই নিষ্পত্তি পেলেন বিবেক। সোমবার, বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং বিচারপতি বিকাশ মহাজনের একটি ডিভিশন বেঞ্চে উপস্থিত ছিলেন অগ্নিহোত্রী। বিবেকের ক্ষমাপ্রার্থী হলফনামার পরিপ্রেক্ষিতে বেঞ্চ বলেন, “মিস্টার বিবেক অগ্নিহোত্রী ব্যক্তিগতভাবে আদালতের সামনে উপস্থিত হয়েছেন এবং অনুশোচনা পুনর্ব্যক্ত করার পাশাপাশি টুইটারে তাঁর আপত্তিকর বক্তব্যের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পূর্বোক্ত এবং বিশেষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিঃ বিবেক জানিয়েছেন, তিনি শ্রদ্ধাশীল, ইচ্ছাকৃতভাবে আদালতের আবমাননা করতে চাননি, তিনি ক্ষমাপ্রার্থী। তাই আদালত তাঁকে রেহাই দিল।” 

আগেই হলফনামার মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন বিবেক, সেইমতো এদিন হাইকোর্টে হাজিরা দেন বিবেক অগ্নিহোত্রী। এদিন সশরীরে উপস্থিত থেকেই মামলা নিষ্কৃতি পেলেন বিবেক, তবে আগামিদিনে টুইটে মন্তব্য করার আগে তাঁকে সতর্ক থাকতে বলেছে আদালত। বিচারপতি মৃদুল আরও মন্তব্য করেছেন, “বিচারপতি রঞ্জন গগৈ অবমাননার বিষয়ে আরও একটি কথা বলেন, “আদালত আমাদের মর্যাদা সুরক্ষিত করার জন্য অবমাননার শাস্তি দেয় না। অবশ্যই আমাদের মর্যাদা একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত”। 

দুই সপ্তাহ মার্কিন হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক আরফাত শেখ

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন