সপ্তাহের প্রথম কাজের দিন কেমন যাবে, দেখে নিন রাশিচক্রে

বিজেপির ডাকা বন্‌ধ চূড়ান্ত ভাবে ব্যর্থ। আপনার জীবনে সেই ব্যর্থতা নেই তো, দেখে নিন রাশিচক্রে। মেষ থেকে মীন, চোখ বুলিয়ে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিন। আর এই দিনেই কিনা বনধ ডেকেছে বিজেপি। ১২ ঘন্টা বাংলা বন্‌ধে। কিন্তু কার্যত কোথাও সেই বন্‌ধ কোনও রকমের প্রভাব ফেলেনি। অর্থাৎ বিজেপির ডাকা বনধ চূড়ান্ত ভাবে ব্যর্থ। আপনার জীবনে সেই ব্যর্থতা নেই তো, দেখে নিন রাশিচক্রে।

মেষ: আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগার আশঙ্কা আছে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে। ব্যবসায় লাভের আশা রাখলে একটু ঝুঁকি নিতে হবে। আজ অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে।

বৃষ: সকালের দিকে আর্থিক ক্ষতির খবর আসতে পারে। কর্মস্থানে আজ আপনাকে কারও কথা শুনে চলতে হতে পারে। আজ কোনও আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদের আশঙ্কা। সন্তানদের পড়াশোনা নিয়ে বিশেষ আলোচনা।

মিথুন: আজ কোনও দুর্ঘটনার জন্য কাজের ক্ষতির আশঙ্কা আছে। প্রভাবশালী কারও কাছ থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত ক্রোধ মর্যাদাহানির কারণ হতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির আশঙ্কা। আজ পরিবারে কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে।

কর্কট: কারও জন্য চিন্তা বাড়তে পারে। চাকরিতে পদোন্নতি ও বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। যাঁরা বিয়ের কথা ভাবছেন তাঁদের জন্য খুব ভাল সময় আসছে।

সিংহ: আজ কারও কাছে মানসিক ভাবে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে অশান্তি জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হবে।

কন্যা: প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর খরচ হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে।

তুলা: আর্থিক ক্ষতি থেকে সাবধান থাকা দরকার। প্রেমের ব্যাপারে শুভ সময়। বাড়িতে নতুন কিছু নিয়ে আলোচনা। বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিদেশ যাওয়া সুযোগ নষ্ট হবে। সহকর্মীর সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম পেতে পারবেন। অফিসে কিছু পরিবর্তন হতে পারে।

বৃশ্চিক: ভাল কাজের জন্য প্রিয় জনের কাছে সুনাম পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের দিকে এগোনোর জন্য ভাল দিন। লিভারে একটু সমস্যা দেখা দেবে।

ধনু: অতিরিক্ত খরচ হতে পারে। কারও কাছ থেকে দামি উপহার নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন। আজ যন্ত্রণ বৃদ্ধি পেতে পারে। শরীরে অলসতা বাড়তে পারে। আপনার কোনও আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন। কর্মস্থানে খুব বিচক্ষণতার সঙ্গে কর্মী নিয়োগ করুন।

মকর: আজ আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ নিয়ে চিন্তা থাকবে। বন্ধুস্থানীয় কারও কাছ থেকে উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। বেশি খরচের মনোভাব এড়িয়ে চলুন, ক্ষতি হতে পারে।

কুম্ভ: অচেনা লোকজনকে এড়িয়ে চলুন। পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও কারও সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে। আজ কর্মস্থানে খুব ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে।

মীন: অপরের উপকারে বদনাম হতে পারে। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হতে পারেন। কোনও চিন্তা সারা দিন আপনাকে তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগ ভাব দেখা দেবে। সংসারে শান্তি বজায় থাকবে। নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন।

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী