বৈশাখ কালাষ্টমীতে শুভ যোগ, জেনে নিন তিথি, শুভ সময় ও যোগ সম্পর্কে

Share:

নিজস্ব প্রতিনিধি : কালাষ্টমী ভগবান শিবের ভক্তদের জন্য একটি বিশেষ দিন।হিন্দু ধর্মে কালাষ্টমী উৎসবের বিশেষ পৌরাণিক তাৎপর্য রয়েছে। কালাষ্টমীতে বাবা কালভৈরবের পুজো  করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী উৎসব পালিত হয়।এই দিনে উপবাস করলে ব্যক্তি বিশেষ কোনও কাজে সাফল্য লাভ করে। জেনে নিন কবে পড়েছে কালাষ্টমী, তিথি, শুভ যোগ-

সনাতন পঞ্জিকা অনুসারে, কালাষ্টমী ১ মে পড়ছে। জ্যোতিষীদের মতে, বৈশাখ কালাষ্টমীতে শুভ যোগ তৈরি হতে চলেছে। অনেক আশ্চর্যজনক কাকতালীয় সংযোগের ঘটনাও ঘটছে। বিশ্বাস অনুসারে, এই যোগে সকল মনষ্কামনা পূর্ণ হবে। এই বিশেষ যোগগুলিতে ভগবান শিবের আরাধনা করলে ভক্তরা শুভ ফল লাভ করে।

শুভ সময়: জ্যোতিষীদের মতে, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী ১ মে ভোর ০৫ টা ৪৫ মিনিটে শুরু হবে এবং ০২ মে ভোর ০৪ টে ০১ মিনিটে শেষ হবে। ১ মে কালাষ্টমীর উপবাস পালিত হবে।এই দিন কঠোর উপবাস পালন করে মন জিতবে শিব ভক্তরা।

কালাষ্টমীর তিথিতে তান্ত্রিকরা কঠোর সাধনা করে। রাত্রিকালীন এই কঠিন সাধনা করে আরাধ্য কাল ভৈরব দেবকে খুশি করেন। তার কৃপায় সাধক এক বিশেষ ধরনের জ্ঞানে তাঁরা পারদর্শিতা লাভ করে।বিশেষ জ্ঞানে সিদ্ধ হয় তাঁরা। মনে করা হয় এই দিন ভগবান শিব থাকবেন আদিশক্তি মা পার্বতীর সঙ্গে। এই সময়ে ভগবান শিবের পুজো করলে ঘরে সমৃদ্ধি আসে।এই দিনে ভক্তরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে। তারা কাল ভৈরবের আশীর্বাদ পেতে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য বিশেষ পুজো করে। সন্ধ্যায় সমস্ত ভক্তরা ভগবান কাল ভৈরবের মন্দিরে যান এবং সেখানে বিশেষ প্রার্থনা করেন।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ