আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেষরাশির জাতকরা সাবধান! জেনে নিন আজকের রাশিফল

নিজস্ব প্রতিনিধি: আজ ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ। আজকের দিনটা বিভিন্ন রাশির জাতক-জাতিকার ঠিক কেমন হবে, আজ সিদ্ধি যোগ, রুচক যোগ, পূর্বাষাঢ় নক্ষত্রের শুভসংযোগ থাকবে। আজ কিছু রাশির জাতকদের জন্যেও অত্যন্ত শুভ।কোন রাশির জন্যে আজকের দিনটি ভাল, আবার কোন রাশির জন্যে দিনটি অশুভ, চটজলদি জেনে নিন দিনটি কেমন যাবে….

মেষ রাশি

মেষ রাশির জাতকদের মধ্যে যাদের খুব আত্মবিশ্বাস তাঁদের দিনটি ক্ষতিকর। এদিন পারিবারিক কাজে বয়স্কদের সাহায্য করবেন। পরিশ্রম করলে সাফল্য পাবেন। যুবকরা চাকরির সুসংবাদ পাবেন। 

​বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের সজ্জন ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ মিলবে। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পেতে পারেন। তবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। কাজের সুযোগ ও উন্নতি লাভের সম্ভাবনা আছে।

​মিথুন রাশি

নববিবাহিত জাতকরা জীবনসঙ্গীর কাছ থেকে সুসংবাদ পাবেন। গৃহস্থ জীবন ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিন ভালো।

কর্কট রাশি

সৃজনশীল দিক দিয়ে কর্কট রাশির জাতকদের দিনটি ভালো। তবে ফ্রিতে কিছুই পাবেন না। মহিলাদের শ্বশুরবাড়ির দিকে দিনটি ভাল যাবেনা। টাকাপয়সা সংক্রান্ত বিষয়ের সমাধান করতে পারবেন।

​​সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের পারিবারিক গতিবিধিতে আপনার অংশগ্রহণের ফলে পরিস্থিতি অনকূল থাকতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। টাকাপয়সা আসবে। 

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের আজকের দিনটি গুরুত্বপূর্ণ। পড়াশোনাতে ত্রুটি থাকবে। প্রেম জীবনে নতুন প্রস্তাব পাবেন। ধন লাভের সুযোগ আছে। ভবিষ্যৎ উন্নত করার নতুন পদক্ষেপ পাবেন। 

তুলা রাশি

তুলা রাশির জাতকদের আজকের দিনটি জীবনসঙ্গীর সঙ্গে আবেগপ্রবণ বন্ধন থাকবে। আপনার পরিশ্রম সহকর্মী ও আধিকারিকদের চোখে পড়াতে হবে। সরকারি চাকরি করা জাতকদের ক্ষেত্রে আজ বিশেষ দায়িত্ব কাঁধে আসবে।

​আজকের বৃশ্চিক রাশিফল​

বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি অনুকূল। আপনার পরামর্শে কারও জীবন ভালো হতে পারে। প্রেম জীবনে রোমাঞ্চকর হবে। কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হবে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের পরিবারে মান-সম্মান বাড়বে। পুরোনো বাতিল করে নতুন কোনও প্ল্যান করুন। বহিরাগত ব্যক্তিদের সঙ্গে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা করলে উপযুক্ত সমাধান পাবেন। 

মকর রাশি

মকর রাশির জাতকরা ব্যক্তিগত জীবনের সমস্যা সম্পর্কে কারও সঙ্গে কথা বলবেন না। অবিবাহিত জাতকদের বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে কঠিন হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কোনও কোর্সে ভর্তি হতে চাইলে আবেদন করতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের পারিবারিক দায়িত্ব বাড়বে। অবিবাহিত জাতকরা বিয়ের জন্য অনলাইন পোর্টালের সাহায্য নিন, ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জয়ী হবেন। 

মিন রাশি

মীন রাশির জাতকরা অহংকার ত্যাগ করুন। বিবাহিত জাতকদের গৃহস্থ জীবন ভাল থাকবে। টাকাপয়সা সংক্রান্ত সমস্যা থাকবে না। ব্যবসায়ে মন্দাভাব কেটে যাবে। 

Published by:

Share Link:

More Releted News:

২ মে রুচক রাজযোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির জাতকদের

গজলক্ষ্মী রাজযোগে ধনী হওয়ার সুযোগ, ১৪ মে থেকে ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

৩০ এপ্রিল বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির জাতকদের বিপুল ধন-সম্পত্তি প্রাপ্তি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে আয় অনুকূল নাকি মানসিক চাপ?

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে সতর্কতা অবলম্বন করুন, পরিবারে বিয়ের সম্ভাবনা

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ