রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়া-ইউক্রেন সংঘাতের ভয়াবহ আঁচ পড়ল ভারতীয় মালিকানাধীন ওষুধ সংস্থার উপর। রুশ ড্রোন হামলায় ইউক্রেনের মাটিতে ধ্বংসস্তূপে পরিণত হল কুসুম গ্রুপের ওষুধ তৈরির কারখানা। যে কারখানা থেকে তৈরি হত একাধিক জরুরি ওষুধ, সেই কারখানাতেই এখন শুধুই চারিদিকে ধ্বংসের ছবি। ভয়াবহ এই হামলায় প্রাণ গিয়েছে এক জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। কারখানার মূল কাঠামোর অধিকাংশই ধ্বংস হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি টাকা।

সূত্রের খবর, ইউক্রেনের সুমি শহরে অবস্থিত কুসুম গ্রুপের এই ওষুধ কারখানায় ড্রোন হামলা চালায় রাশিয়া। হামলার পর গোটা এলাকায় ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে। কারখানার একাধিক অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ১৯৯৪ সালে ইউক্রেনে ভারতীয় ওষুধ রফতানির মাধ্যমে যাত্রা শুরু করেছিল কুসুম গ্রুপ। বর্তমানে ভারতীয় বংশোদ্ভূত রাজীব গুপ্তের পরিচালনায় সংস্থাটি ওষুধ উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্যবসা চালায়। ২০০৯ সালে ইউক্রেনের সুমি শহরে কারখানা তৈরি করে তারা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘ সময় ধরেও কারখানাটি চালু ছিল। 

আরও পড়ুন: ‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

জানা গিয়েছে,ভারতীয় সংস্থাটি মূলত ৫০টিরও বেশি জেনেরিক ওষুধ তৈরি করে। ইউক্রেন ছাড়াও উজবেকিস্তান, কাজাখস্তান এবং ফিলিপিন্সের মতো দেশে তাদের ব্যবসা রয়েছে।এটা বলার অপেক্ষা রাখে না যে, যুদ্ধের কারণে  বড়সড় আর্থিক ধাক্কার মুখে পড়ল ভারতীয়  এই সংস্থা।  ধ্বংসস্তূপ সরিয়ে ফের নতুন করে কবে উৎপাদন শুরু করা সম্ভব হবে, তা এখনও স্পষ্ট নয়। 

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ