গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ভয়াবহ হড়পা বান। এবার বিপর্যয়ের ছবি মার্কিন মুলুকে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আচমকা হড়পা বানে কার্যত তছনছ হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। নিখোঁজ হয়ে গেলেন ২০ জনেরও বেশি মানুষ। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক ফুটব্রিজ, বড় বড় পাথর এবং ধাতব কাঠামো। ধ্বংসাবশেষের স্রোেত গিয়ে পড়েছে কলোরাডো নদীতে।

স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীর সঙ্গে মিশে যাওয়া ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকে আচমকাই জল বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে ফুলে-ফেঁপে ওঠে স্রোত। প্রবল বেগে নেমে আসা সেই জল তছনছ করে দেয় ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকা। জলের ধাক্কায় বদলে যায় এলাকার ভূপ্রকৃতিও। তৈরি হয়েছে নতুন জলস্রোত ও খরস্রোত। এক প্রত্যক্ষদর্শী এরিকা ভিওলা জানান, বৃষ্টি শুরু হওয়ার সময় ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডে প্রায় ৫০ জন ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা দেখতে পান, ক্রিকের জল দ্রুত বাড়ছে এবং তার সঙ্গে ভেসে আসছে নানা ধ্বংসাবশেষ। এমনকি একটি আবাসনের অংশও জলের স্রোতে ভেসে যেতে দেখা যায়। পরে হেলিকপ্টারে তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

আবহাওয়া দফতরের মতে, মাত্র ৩০ মিনিটে ওই এলাকায় প্রায় ১ থেকে ২.৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল। পাহাড়ি এলাকায় সেই জল দ্রুত নীচে নেমে আসায় বিপর্যয়ের ভয়াবহতা আরও বেড়ে যায়। ইতিমধ্যে ফ্যান্টম র‍্যাঞ্চ থেকে ৬২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র‍্যাঞ্চ এবং নর্থ কাইবাব ট্রেলের কিছু অংশ। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আরও হড়পা বান, ধস ও পাথর পড়ার আশঙ্কায় সতর্ক করেছে প্রশাসন।

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

শিয়ালদহ স্টেশন চত্বরের রেস্তরাঁয় আগুন অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,মৃত ৪

অন্নপূর্ণার টাকা এখনও পাননি? মহিলাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী শংকর..

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৮০৪, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান