লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

হরমুজ প্রণালীতে হুমকির জেরে লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ! ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

Share:

নিজস্ব প্রতিনিধি: লারাক দ্বীপে মার্কিন হামলার প্রতিশোধ! ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। যার ফলে আবারও অশান্ত হয়ে উঠল মধ্যপ্রাচ্য। এর আগে লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্যবস্তু করেছিল আমেরিকা। মার্কিন বাহিনী জানিয়েছিল, আইআরজিসি সদস্যরা গুরুত্বপূর্ণ নৌপথে সমুদ্র মাইনবাহী রকেট নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। জুলাই মাসের শেষে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হরমুজ প্রণালীতে মার্কিন অভিযান স্থগিত রাখার দুই সপ্তাহ পর আজ, লারাক দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালাল আমেরিকা। কয়েকটি ভিডিওতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বাহিনীকে হরমুজ প্রণালীতে সমুদ্র মাইনযুক্ত রকেট নিক্ষেপের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে।

এই অভিযানের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন মাইন স্থাপনের সঙ্গে জড়িত যেকোনও জাহাজ বা নৌকাকে অবিলম্বে ধ্বংস করা হবে। মাইন পোঁতার ব্যাপারে জিরো টলারেন্স নীতি পুরোদমে কার্যকর রয়েছে। আর মার্কিন বাহিনীর এই হামলার জবাবে সোমবার সকালে জর্ডানে অবস্থিত কিং হুসেইন ও আল আজরাক মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি সেনা ও বেসামরিক নাগরিক নিহত-আহত হয়েছেন। তবে মার্কিন বাহিনীর ঘাঁটিতে ইরানের হামলায় কোনও ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলিতে, আমেরিকা এই কৌশলগত জলপথের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দাবি করেছে। ইরানের অবরোধ সত্ত্বেও তারা সামরিক সুরক্ষায় এই প্রণালী দিয়ে লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম হয়েছে।

তবে, হরমুজ প্রণালীতে জাহাজ হামলার খবর প্রায় প্রতিদিনই আসছে, অথচ তেহরান দাবি করছে যে, এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধই রয়েছে। এর আগেও ইরান মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে প্রতিবেশী দেশগুলিতে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে আর্থিকভাবে চাপে ফেলার জন্য ‘ডি-ডে’ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। যেখানে তিনি তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশ ও সংস্থাগুলির বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। প্রসঙ্গত, লারাক হল হরমুজ প্রণালীতে অবস্থিত একটি ছোট ইরানি দ্বীপ, যা বন্দর আব্বাসের উপকূলে, কেশম দ্বীপের পূর্বে এবং হরমুজ দ্বীপের দক্ষিণে অবস্থিত। এর আয়তন প্রায় ৪৯ বর্গ কিলোমিটার। দ্বীপটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক সংকীর্ণ পথের কাছাকাছি অবস্থিত। দ্বীপটিতে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একটি নৌঘাঁটি রয়েছে এবং প্রণালীর মধ্য দিয়ে যাওয়া নৌপথের উপর নজর রাখার অবস্থানের কারণে এটি দীর্ঘদিন ধরে সামরিক গুরুত্ব বহন করে আসছে। তাই এতে হামলা চালানোর কারণে আমেরিকার উপর পাল্টা হামলা চালাল ইরান।

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

শিয়ালদহ স্টেশন চত্বরের রেস্তরাঁয় আগুন অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,মৃত ৪

অন্নপূর্ণার টাকা এখনও পাননি? মহিলাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী শংকর..

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৮০৪, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে