ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে যোগের অভিযোগে চার ভারতীয় সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। একই সঙ্গে তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও পদক্ষেপ করেছে ওয়াশিংটন। ইরানের আর্থিক সংযোগ ছিন্ন করতে মার্কিন প্রশাসনের চলতি অভিযানের অংশ হিসাবেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে আমেরিকার অর্থ দফতর।

মার্কিন অভিযোগ, সদাশিবা ওভারসিজ লিমিটেড ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ৬৯ কোটি ডলারের ইরানি পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি করেছে। ওই সব চালানের কয়েকটির যোগ ছিল আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি সংস্থার সঙ্গে। পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রকৃতীজ ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও প্রায় আড়াই কোটি ডলার করে ইরানি পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির অভিযোগ উঠেছে। তিন সংস্থার বাণিজ্যের মোট অঙ্ক প্রায় ১১৯ কোটি ডলার।

আরও পড়ুনঃ তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

এ ছাড়া, ইরান থেকে ভারতে পেট্রোকেমিক্যাল পণ্য আনার একাধিক চালানে সহযোগিতার অভিযোগে পোর্টিজ পার্টনার্স এলএলপি-র বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সংস্থাটির সঙ্গে যুক্ত ইন্দ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং হরিশ রামচন্দ্র রঙ্গিকেও তালিকাভুক্ত করেছে আমেরিকা। নিষেধাজ্ঞার আওতায় এসেছেন পিপি সফটটেকের কর্তা প্রশান্ত গর্গও। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ইরান সরকারের উপর আর্থিক চাপ আরও বাড়ানো হবে। তবে তেহরান তা মানতে নারাজ। ইরানের বিদেশ মন্ত্রকের বক্তব্য, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের সনদের পরিপন্থী। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের গালিবাফও আমেরিকার হুঁশিয়ারিকে ‘ফাঁকা হুমকি’ বলে কটাক্ষ করেছেন।

ইসলামাবাদের PIMS হাসপাতালে আগুন, মর্মান্তিক মৃত্যু অন্তত ১৪ সদ্যোজাতের

নিম্নচাপের প্রভাব কমলেও বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি