বিমানবন্দরের জমে থাকা লাগেজ পৌঁছতে ব্রিটেন থেকে আমেরিকা গেল আস্ত বিমান

কর্মী সংকটের কারণে লাগেজ বিমানে তোলার লোক ছিল না

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিমানবন্দরে ব্যাগ (baggage) জমতে জমতে পাহাড়।আর সেই ব্যাগের পাহাড় ভাঙতে আস্ত একটা বিমান ব্রিটেন থেকে আমেরিকা উড়ে গেল। বিমানে ছিল এক হাজার লাগেজ। এমনই এক আশ্চর্য খবর প্রকাশ করেছে সিএনএন। সিএনএনের প্রতিবেদন অনুসারে, লন্ডনের হিথরো বিমানবন্দরে(Heathrow Airport)  আচমকাই কর্মী সংকট তৈরি হয়। ফলে, লাগেজ বিমানে তোলার লোক ছিল না। যাত্রীরা বিপাকে পড়ে। ব্যাগ ছাড়াই তাদের গন্তব্যে যেতে হয়। যাত্রী তো গন্তব্যে পৌঁছে গিয়েছে। ব্যাগ পড়ে রয়েছে হিথরো বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport officials) পড়ল মহা ফ্যাসাদে। শেষ সিদ্ধান্ত নেওয়া হয়, শুধুমাত্র ব্যাগ পৌঁছে দেওয়ার জন্য একটি বিমানকে নামানো হবে। ডেল্টা এয়ারলাইন্সের (Delta Arilines) বিমান ৯৮৮৮ হিথরো বিমানবন্দর থেকে আমেরিকার ডেট্রয়টে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

এই বিমানের যাত্রীধারণ (passenger capacity) ক্ষমতা চারশোর বেশি। মাত্র ২৫০ যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। বাকি আসনে রাখা হয় বিমানবন্দরে পড়ে থাকা ব্যাগ। বেশ কিছু ব্যাগ যাত্রীদের জন্য বরাদ্দ আসন রাখা হয়। বাকি ব্যাগ বিমানের পেটে।

জানা গিয়েছে, হিথরো বিমানবন্দরের (Heathrow Airport) কর্মীরা দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন। তারা চেয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ (Airport officials) তাদের সঙ্গে আলোচনা করুক। যদিও বিমানবন্দর (Airport) কর্তৃপক্ষ তাদের দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে আলোচনায় বসতে অস্বীকার করে। অন্যদিকে, বিমানবন্দরের গ্রাউন্ডস্টাফ (ground ataff) হাত গুটিয়ে ফেলে। ফলে, যাত্রীরা পড়েন সমস্যায়। ব্যাগ বিমানবন্দরে রেখেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়।

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে