মধ্যপ্রাচ্যে সঙ্কটের মধ্যেই চিন সফরে ডোনাল্ড ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহে চিন সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৯ বছর পর চিনে পা রাখবেন তিনি। ট্রাম্প শেষবার চিন গিয়েছিলেন ২০১৭ সালে। চলতি সপ্তাহের শেষের দিকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ  বৈঠকে বসবেন তিনি। যুদ্ধের আবহে বিশেষ আলোচনা করতেই মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার (১২ মে) তাঁর বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে করে চিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ট্রাম্পের এই চিন সফর বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানা গিয়েছে, আজ বুধবার (১৩ মে) বেজিংয়ে পৌঁছানোর পর তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে।  

চিন সফরের আগে ট্রাম্প বলেছেন, ‘আমরা বিশ্বের দুই পরাশক্তি। সামরিকভাবে আমরাই সেরা, আর চিন দ্বিতীয়। শি  জিনপিংয়ের সঙ্গে আমার আলোচনার প্রধান বিষয় হবে বাণিজ্য।’ শুক্রবার দুই রাষ্ট্রপ্রধান বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। সকলের নজর থাকবে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে চিনের সঙ্গে ট্রাম্প কোনও আলোচনা করেন কিনা। অনেকেই বলছেন ট্রাম্প ও জিংপিংয়ের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, শুল্ক এবং তাইওয়ানের বিষয়ে কথা হতে পারে। তবে ট্রাম্প চিন সফরের আগেই জানিয়েছেন ইরান পরিস্থিতি আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে, তাই এটি আলোচনার মূল বিষয় নয়।  

আরও পড়ুন:  ‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ট্রাম্পের চিন সফরকে ঘিরে বেজিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৈঠকের পাশাপাশি ট্রাম্প চা চক্রে ও নৈশভোজেও যোগ দিতে পারেন। এয়ার ফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে  রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও,  হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল সহ শীর্ষ নেতারা।  জানিয়ে রাখা ভালো, সাম্প্রতিক বছরগুলোতে বেজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বেশ জটিল হয়ে উঠেছে। গত অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি-র সর্বশেষ বৈঠক হয়েছিল। তবে বর্তমান আবহে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের দিকে নজর থাকবে গোটা বিশ্বের। 

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা