‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। গতকাল সোমবার (১১ মে) ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন গোলাম কাদেরের প্রেস সচিব শৌর্য দীপ্ত।

শুভেন্দুকে পাঠানো শুভেচ্ছা বার্তায় প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মুহাম্মদ এরশাদের ভাই লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল জয় একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’। আপনার এই সাফল্য পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অধ্যবসায় ও জনসেবার মাধ্যমেই জনগণের এই আস্থা অর্জন করেছেন। পারিবারিক ঐতিহ্য ও নন্দীগ্রাম আন্দোলনের মতো কঠিন সময়ে আপনার নেতৃত্বের দৃঢ়তা তৃণমূলস্তরে মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে।’ শুভেন্দু অধিকারীর বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির কুমার অধিকারীর অবদানের কথাও স্মরণ করেছেন জাপা চেয়ারম্যান। শুভেচ্ছা বার্তায় তিনি আরও উল্লেখ করেছেন, কাঁথি পুরসভা থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত তাদের পারিবারিক সেবার ঐতিহ্য শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভিত্তি গঠনে বড় ভূমিকা রেখেছে। চিঠিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থলসীমান্ত এবং ভাষাগত ও সাংস্কৃতিক ঐক্যের কথা উল্লেখ করে জি এম কাদের আশা প্রকাশ করেছেন যে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে। সাংস্কৃতিক বিনিময় ও মানবিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্তের উভয় পাশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম প্রশাসনিক বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৬০০ একর জমি ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর কাছে ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। মুখ্যসচিব ও ভূমিসংস্কার সচিবকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলেছিলেন। শুভেন্দুর ওই নির্দেশে চটে লাল হয়ে গিয়েছে তারেক রহমান সরকার। শুভেন্দুর সিদ্ধান্তের সমালোচনা করে তারেকের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবীর পাল্টা হুঙ্কার ছেড়েছিলেন, ‘সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে মানুষকে ভয় দেখানো যাবে না।’

 

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে