ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে ইসলামাবাদে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা অমীমাংসিত থেকে যাওয়ায় আরেকটি বড় যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই আবহেই চিনের বিরুদ্ধে ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অভিযোগই এবার অস্বীকার করেছে চিন। জানিয়েছেন আমেরিকার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সেই সঙ্গেই এটাও জানিয়ে দিয়েছেন এই অভিযোগ আবারও উঠলে চিন পাল্টা ব্যবস্থা নেবে।

চিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভুয়ো। যদি আমেরিকা এই অভিযোগের ভিত্তিতে চিনের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে চিনও পাল্টা ব্যবস্থা নেবে। চিনা কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী অবরোধ করেছে, যার ফলে ইরানি জাহাজ চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে, ইরানকে অস্ত্র দিয়ে সমর্থন অব্যাহত রাখলে চিনের পরিণতি ভয়াবহ হবে বলে হুমকি দেন ট্রাম্প। বলেছিলেন, “এর পরিণতি হবে তাৎক্ষণিক ও গুরুতর। আমার সন্দেহ আছে যে তারা এমনটা করবে। যদি আমরা তাদের এমনটা করতে দেখি, তাহলে তাদের ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে হবে।” ট্রাম্পের সেই হুমকিরই এবার জবাব দিল চিন। 

আরও পড়ুন: আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটির বেশি শিশুর ওজন বাড়বে

একাধিক মার্কিন সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে,  চিন ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর পরেই ট্রাম্পের এই হুমকি দেন। প্রতিবেদনে আরও বলা হয় নজর এড়াতে চিন   এই  সম্ভবত তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে অস্ত্র পাঠাতে পারে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ইরানকে নিয়ে চিন ও আমেরিকার মধ্যে উত্তাপের আবহে মার্কিন প্রেসিডেন্ট আগামী মাসে  চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে  বৈঠকের জন্য বেইজিং সফরে যাবেন।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ