আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

২০৪০ সালের মধ্যে ২২ কোটির বেশি শিশু স্থূলতায় আক্রান্ত হতে পারে এবং ৫০ কোটির বেশি শিশু অতিরিক্ত ওজনের ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে শিশুদের স্থূলতা ও অতিরিক্ত দ্রুত ওজন বাড়ছে। এখন থেকে যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ২০৪০ সালের মধ্যে ২২ কোটির বেশি শিশু স্থূলতায় আক্রান্ত হতে পারে এবং ৫০ কোটির বেশি শিশু অতিরিক্ত ওজনের ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করল একটি বৈশ্বিক প্রতিবেদন। শুধু তাই নয়, এই মান প্রবণতা অব্যাহত থাকলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে প্রায় ১৮ কোটি শিশু স্থূলতায় ভুগেছে। কিন্তু এখন থেকেই বিষয়টির উপর নজর দেওয়া নাহলে ২০৪০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে প্রায় ২২ কোটি ৭০ লাখে দাঁড়াবে। একই সময়ে অতিরিক্ত ওজনের শিশুদের সংখ্যা ৫০ কোটির বেশি ছাড়িয়ে যাবে। যার ফলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি মারাত্মক আকার ধারণ করবে।

শুধু তাই নয়, উচ্চ বডি মাস ইনডেক্স (BMI) এর কারণে অন্তত ১২ কোটি স্কুলপড়ুয়ার শরীরে হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগ দেখা দেবে। সাধারণত মানুষের ক্ষেত্রে বডি মাস ইনডেক্স (বিএমআই) ২৫-এর বেশি হলে তা অতিরিক্ত ওজন বলে বিবেচনা করা হয়। এই বিষয়ে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের একজন কর্মকর্তা জানিয়েছে ন, বিশ্বজুড়ে শিশুরা ওজনে বাড়ছে। কিন্তু বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছেনা। এখন থেকেই সচেতন না হলে পুরো প্রজন্ম দীর্ঘমেয়াদি ও সম্ভাব্য প্রাণঘাতী রোগের শিকার হতে পারে। বিশেষত সমীক্ষায় ফুটে উঠেছে যে, ৫ থেকে ১৯ বছর বয়সী শিশুদের মধ্যে উচ্চ বিএমআইয়ের প্রবণতা বেশি। এই বিষয়ে চিনের পরে রয়েছে ভারত ও আমেরিকা।

আমেরিকায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে দুজনই অতিরিক্ত ওজনের। ইউরোপেও এরকম পরিস্থিতি। ব্রিটেনে প্রায় ৩৮ লাখ শিশুর উচ্চ BMI রয়েছে। যার ফলে মহামারি হওয়ার মুখে রয়েছে ব্রিটেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ২০৪০ সালের মধ্যে ব্রিটেনে লাখ লাখ শিশুর মধ্যে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের আশঙ্কা রয়েছে, যা ভবিষ্যৎ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও আমেরিকা মহাদেশের কয়েকটি দেশে স্কুলপড়ুয়া শিশুদের অর্ধেকের বেশি অতিরিক্ত ওজনের। শুধু ব্যক্তিগত জীবনযাপনের জন্যে নয়, খাদ্যব্যবস্থা, নগরজীবন ও নীতিনির্ধারণের ঘাটতির উপরেও শিশুদের ওজন বৃদ্ধি নির্ভর করে। শিশুদের স্থূলতা মূলত পরিবেশগত ব্যর্থতার ফল। তাই এখন থেকেই তাঁদের খাদ্যের লেবেলিং, বিপণন নিয়ন্ত্রণে আনা জরুরি। শিশুদের খাবার থেকে যতটা সম্ভব চিনিযুক্ত খাবার, জাঙ্ক ফুডের পরিমাণ কমিয়ে আনতে হবে। পাশাপাশি স্কুলের আশপাশে ফাস্টফুডের দোকান নিয়ন্ত্রণে করতে হবে। তবেই এই সমস্যা থেকে বের হতে পারবে বিশ্ববাসী।

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান