Imran-কে খুনের ষড়যন্ত্র, ইসলামাবাদে রেড অ্য়ালার্ট

জারি ১৪৪ ধারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান (Imran) খান খুন হয়ে যেতে পারেন। রবিবার সকাল হতেই এই খবর ছড়িয়ে পড়লে প্রশাসন ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি করে। সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বানি গালা, যেখানে রবিবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সমাবেশ করার কথা , সেখানে  জারি করা হয়েছে ১৪৪ (144) ধারা। ১৪৪ ধারা জারি করা হয়েছে, ইসলামাবাদেও। 

ইসলামাবাদ পুলিশের তরফ থেকে বলা হয়েছে,  কোনও প্রান্ত থেকে এই মর্মে একটি খবর ছড়িয়ে পড়ে যে ইমরান খানকে খুন করার পরিকল্পনা করা হয়েছে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর (ex priminster) বানি গালায় আজ আসার কথা রয়েছে। সেখানে তাঁর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা। উদ্ভূত পরিস্থিতির নিরিখে বানি গালায় জারি করা হয়েছে ১৪৪ ধারা । সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নিরাপত্তাও কঠোর করা হয়েছে। 

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাইপো (nephew ) হাসান নাজি রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘আমাদের নেতার ওপর কোনও ধরনের হামলা হলে ধরে নিতে হবে সেটা পাকিস্তানের উপরেই হামলা। আর হামলা যদি হয়, তাহলে তাঁর  ফল হবে ভয়ঙ্কর। আমাদের দল হাত গুটিয়ে বসে থাকবে না। হামলা যারা চালাবে, তাদের আমরা বাধ্য করব ক্ষমা চাইতে। ‘

গত এপ্রিলে পিটিআই চেয়ারম্যান তথা ইমরান আমলের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তাদের দলের নেতাকে খুন করার পরিকল্পনা নিয়েছে সে দেশের নিরাপত্তা বাহিনী। তাঁর এই দাবির প্রেক্ষিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর নিরাপত্তা কঠোর করা হয়। 

আরও পড়ুন হয় নির্বাচন, না হলে নির্বাসন: পাক-সরকারকে ‘বাউন্সার’ ইমরানের

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের