আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, হত ৯৫০

কম্পন পাকিস্তানেও, তবে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান (Afghanistan)। কম্পনের মাত্রা ৬.১ রিখটার স্কেল। দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প ধাক্কা দেয় বুধবার ভোরে। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উৎসস্থল। প্রাণ হারিয়েছে ৯৫০ জন। ভূমিকম্পের রেশ পৌঁছয় পাকিস্তানেও (Pakistan) । শুধুমাত্র আফগানিস্তান (Afghanistan) থেকেই শতাধিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে,  সব থেকে বেশি মৃত্যুর খবর এসেছে পাক্তিকা প্রদেশে থেকে। আস্ত একটা ছাদ চাপা পড়ে প্রাণ হারান বহু মানুষ। 

আফগানিস্তানের (Afghanistan)দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফে জানানো হয়েছে, এদিন ভোরেই এই ভূমিকম্প হয়েছে। সব মিলিয়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের প্রায় ৫০০ কিলোমিটার অঞ্চল ভূমিকম্পের কবলে পড়েছে। তবে সব থেকে বেশি ক্ষতি হয়েছে আফগানিস্তানে। তালিবানের বিপর্যয় মোকিবিলা মন্ত্রকের প্রধান নাসিম হাক্কানি জানাচ্ছে, অধিকাংশ মৃত্যুই হয়েছে পাক্তিকা প্রদেশে। কম্পন প্রভাবিত এলাকা থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করতে কাজে লাগানো হয়েছে দুটি হেলিকপ্টার। 

তালিবান (Taliban) সরকারের তরফ থেকে এই কম্পনের খবর দিতে গিয়ে তাদের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘পাক্তিকা প্রদেশের চার জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের তীব্রতা ৬.১ রিখটার স্কেল। একশোর বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তুপের নীচে আটকে থাকা মানুষজনকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করার কাজ শুরু হয়েছে। ‘পাকিস্তানের তরফেও জানানো হয়েছে, সেদেশের পাঞ্জাব প্রদেশ ও খাইবার পাখতুনখাওয়াতেও ভয়াবহ কম্পন অনুভূত হয়েছে। তবে পাক সংবাদমাধ্যম ‘ডনে’র সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক কোনও ক্ষয়ক্ষতি ও মৃত্যুর কথা জানা যায়নি। 

আরও পড়ুন আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে হত পাঁচ

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের