নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় মৃত প্রায় ৫০, অপহৃত মহিলা সহ একাধিক শিশু  

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফেরনাইজেরিয়ায় বন্দুকবাজের হামলা।  উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে  সশস্ত্র  বাহিনীর  হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। শুধু হামলা নয় হামলাকারীরা  বহু মহিলা ও শিশুকে অপহরণও করেছে। 

দক্ষিণ বুককুয়ুমের প্রতিনিধিত্বকারী আইনপ্রণেতা হামিসু এ. ফারু জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার ভোর ৩.৩০ টা পর্যন্ত হামলাকারীরা তুঙ্গান দুতসে গ্রামে হামলা চালিয়ে একাধিক বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করা বাসিন্দাদের গুলি করে হত্যা করেছে। ফারু জানিয়েছেন, ” হামলাকারীরা এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে গিয়ে কমপক্ষে ৫০ জনকে হত্যা করেছে।”

গ্রামবাসীরা অভিযোগ করেছেন তাঁরা আগেই তারা বিপদের আভাস পেয়েছিলেন। ৪১ বছর বয়সী বাসিন্দা আব্দুল্লাহি সানি  জানয়েছেন ঘটনার আগের দিনই ১৫০টিরও বেশি মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিদের  ঘোরাফেরার বিষয়টি তাঁরা নিরাপত্তা বাহিনীকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আব্দুল্লাহি বন্দুকবাজের হামলায় পরিবারের তিন সদস্যকে হারিয়ে বলেছেন,   ‘গত রাতে কেউ ঘুমাতে পারেনি, আমরা সবাই শোকাচ্ছন্ন।’ হামলার পাশাপাশি কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি বলে খবর। স্থানীয় আধিকারিকরা নিখোঁজদের সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করছেন। 

 

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা