গল্প নয় সত্যি! মার্কিন মুলুকে কুকুরদের জন্য চালু হল বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অনেক সময়ই আকাশপথে নিজের পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। তবে এবারে সেই সমস্যারও সমাধান হল। কুকুরদের জন্য এবার আলাদা বিমান পরিষেবা চালু হল। নতুন এই বিমান পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে একটি বিমান পরিষেবা সংস্থা নতুন পরিষেবা সম্প্রতি চালু করেছে।

বার্ক এয়ার নামে এই বিমান পরিষেবা গত বৃহস্পতিবার থেকে নতুন এই পরিষেবা চালু করেছে। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস ও নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত পোষ্য কুকুরদের জন্য এই বিমান পরিষেবা চালু হয়েছে। বিমানে কুকুরের সঙ্গে তাঁর মনিব সফর করতে পারবেন। প্রতিটি বিমানে ১৫টি পোষ্য কুকুর ও তার মনিবকে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এখন সংস্থার তরফে ১০টির বেশি কুকুরকে বিমানে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। সারমেয়দের নিয়ে যাওয়ার জন্য বিমানের টিকিটের মূল্য কিন্তু নেহাতই কম নয়। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলসের জন্য প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ৬ হাজার ডলার। অন্যদিকে নিউ ইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত টিকিটের দাম ধরা হয়েছে ৮ হাজার ডলার। আপাতত এই দুটি রুটে পরিষেবা চললেও পরবর্তীকালে আরও বেশ কিছু রুটে নতুন এই পরিষেবা চালু হবে।

বিমান সংস্থার সিইও ম্যাট মেকার জানিয়েছেন, আকাশপথে সারমেয়দের যেতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, তার সমস্ত ব্যবস্থা থাকছে বিমানে। আকাশপথে কুকুররা যাতে ভয় না পায়, সেই বিষয়টিও নজরে রাখা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, একটি টিকিটে কুকুরের সঙ্গে একজন যাত্রী যেতে পারবেন। ওই যাত্রীর সঙ্গে যদি আরও একজন যেতে চান, তাহলে তাঁকে আরও একটি টিকিট কাটতে হবে। ১৮ বছরের নীচে কাউকে বিমানে যাত্রা করার অনুমতি দেওয়া হবে না।

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর