পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, হত ১৯

আহত ১২, অধিকাংশের আঘাত গুরুতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ভয়াবহ বাস দুর্ঘটনায় (bus accident) ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত ১২। এদের মধ্যে অধিকাংশের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন।

দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিম বালোচিস্তানে (South-Western Balochistan)। বাসটিতে যাত্রী ছিল ৩০জন।বাসটি ইসলামাবাদ (Islamabad) থেকে কোয়েট্টায় (Quetta) আসছিল। পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় মুষলধারে বৃষ্টি(rain)  শুরু হয়। চালক (bus driver) নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গভীর খাদে গিয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় উদ্ধারকারী (rescue workers ) দল। এখনও পর্যন্ত ১৯টি দেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১২ জনকে। তাদের নিকটবর্তী সিভিল হাসপাতালে (civil hospital) চিকিৎসা চলছে। আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর (critical) । সিভিল হাসপাতালের (civil hospital) ডাক্তার নূরুল হক জানিয়েছেন, আহতদের মধ্যে অধিকাংশের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার (Assistant Commissioner)সঈদ মেহতাব শাহ জানিয়েছেন, ‘বাসটি কোয়েট্টার কাছে পৌঁছলে বাঁক নেওয়ার সময বাসচালক (bus driver) আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গভীর খাদে পড়ে যায়।ঘটনাস্থলে প্রাণ হারান ১০জন।হাসপাতালে (hospital) নিয়ে যাওয়ার পথে আরও নয়জনের মৃত্যু হয়।খাদ থেকে ১০টি দেহ উদ্ধার করা হয়েছে।মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমাদের অনুমান। ’ বালোচিস্তানের মুখ্যমন্ত্রী (Balochistan Chief Minister )মীর আব্দুল কুদুস বিজেঞ্জো দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেন। হাসপাতালে ভর্তি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১