বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনায় উদ্বেগ কানাডার এমপির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। হিন্দু যুবককে পিটিয়ে খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনারও তীব্র সমালোচনা করেছে অনেকেই। এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতা ও নির্যাতন নিয়ে কানাডার পার্লামেন্টে অভিযোগ জানিয়েছে সেই দেশের  কনজারভেটিভ পার্টির এমপি মেলিসা ল্যান্টসম্যান। বাংলাদেশের পরিস্থিতিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ উল্লেখ করেছেন। সেই সঙ্গেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কানাডা সরকারের স্পষ্ট অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমপি ল্যান্টসম্যান বলেন, যুবনেতা শরীফ ওসমান হাদি নিহত হওয়ার পর বাংলাদেশে চরমপন্থী অস্থিরতার মধ্যে সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্য করে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনা বাড়ছে। সংখ্যালঘু হিন্দুদের লক্ষ্য করে হামলা, বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। কনজারভেটিভ পার্টির সাংসদের কথায়, ভারতবিরোধী হিসেবে বিবেচিত কিছু মানুষ ভারতপন্থী হিসেবে পরিচিত কিছু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে ও অত্যাচার করছে। তিনি আরও বলেছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং সেখানে বসবাস করা সংখ্যালঘুদের কাছে বড় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: জঙ্গি হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা, বোনকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিল ইউনূস সরকার

বাংলাদেশের এই সমস্ত পরিস্থিতির কথা উল্লেখ করেই এমপি ল্যান্টসম্যান বলেছেন এই অবস্থায় কানাডার একেবারেই চুপ থাকা উচিত নয়। বাংলাদেশে ধর্মীয় সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান নেওয়া দরকার পাশাপাশি কানাডা সরকারও চুপ করে বসে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কানাডার সুস্পষ্ট অবস্থান নেওয়া দরকার বলেই দাবি করেছেন ল্যান্টসম্যান।

প্রসঙ্গত, ধর্ম অবমাননা করার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে খুন করে মুসলিম জঙ্গিরা। প্রথমে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর তাঁকে গাছে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম দীপুচন্দ্র দাস। গার্মেন্ট কারাখানায় কর্মরত ছিলেন তিনি। ভালুকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা