জঙ্গি হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা, বোনকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিযবুত তাহরীর জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের পাহ্বায়ক শরিফ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন মোল্লাতান্ত্রিক সরকার। পাশাপাশি হাদির বোন মাসুমা সুলতানকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হচ্ছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১২ ডিসেম্বর ভোট প্রচারে বেরিয়ে বাংলা মোটরের কাছেই গুলিবিদ্ধ হন বঙ্গবন্ধু শেখ মুজবের ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মূলপাণ্ডা ও ভারতকে টুকরো করার হুমকি দেওয়া ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরির করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। গত বৃহস্পতিবার সেখানে অস্ত্রোপচারের সময়েই মারা যান। গত শুক্রবার দেশে ফেরানো হয় হাদির নিথর দেহ। শনিবার কবর দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সমাধিক্ষেত্রে।

হাদির মৃত্যুর পরেই দেশজুড়ে তাণ্ডব শুরু করেছে ইসলামি জঙ্গিরা। পাশাপাশি প্রাণের ভয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিন ওই আবেদন খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ও আধিকারিকরা বৈঠকে বসেছিলেন। সেখানেই সিদ্ধান্ত হয়, হাদির পরিবারের সদস্যদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি হাদির বোন তথা হিযবুত তাহরীর জঙ্গি শাখার নেত্রী মাসুমা সুলতানাকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হবে।

হাদির পরিবারের পাশাপাশি আরও বেশ কয়েকজনকে নিরাপত্তারক্ষী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা হলেন তদারকি সরকারের প্রাক্তন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বিখ্যাত কলগার্ল তাসনিম জারা, হিযবুত জঙ্গি সারজিস আলম, জামায়াতের আমির শফিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী তানভির আহমেদ রবিন, জাফির তুহিন, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদসহ আরও কয়েকজনকে শিগগিরই গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হতে পারে। পুলিশের আইজি বাহারুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, ‘উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অস্ত্রধারী রক্ষী দেওয়া হয়েছে। কম ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চলাচল ও নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মী সঙ্কটের কারণে সবাইকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া সম্ভব নয়। অনেক আবেদনকারী শিক্ষার্থী হওয়ায় এবং ব্যক্তিগত যানবাহন না থাকায় গানম্যান দেওয়া বাস্তবসম্মত হচ্ছে না।’

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের