মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহেই আচমকা মস্কো সফরে গেলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান জন র‍্যাটক্লিফ। কোনও সরকারি ঘোষণা ছাড়াই রাশিয়ার রাজধানীতে পৌঁছন তিনি। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, রুশ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যেই তাঁর এই সফর। তবে কার সঙ্গে বৈঠক হয়েছে বা আলোচনায় কী বিষয় উঠে এসেছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

র‍্যাটক্লিফের সফর ঘিরে রহস্য আরও বাড়িয়েছে একটি মার্কিন সামরিক পরিবহণ বিমানের মস্কোয় অবতরণ। বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার থ্রি বিমানটি মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে রওনা হয়ে লাটভিয়া হয়ে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে পৌঁছয়। এরই মধ্যে জানা যায়, র‍্যাটক্লিফ মস্কোয় থাকাকালীন রাশিয়ার রাজধানী ও উত্তর রাশিয়ার কয়েকটি শহরে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা না চালাতে ইউক্রেনকে অনুরোধ করেছিল ওয়াশিংটন। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই বিরতি রাখার কথা জানানো হয়েছিল কিয়েভকে। একই সময়ে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার রাশিয়া সফরের কথাও জানানো হয়।

আরও পড়ুনঃ ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভজানিয়েছেন, র‍্যাটক্লিফের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কোনও পরিকল্পনা ছিল না। ফলে তিনি কার সঙ্গে আলোচনা করেছেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি, বন্দি বিনিময়, ইউক্রেন সংঘাতের পাশাপাশি রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র ইরান নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওয়াশিংটন বা মস্কো-কোনও পক্ষই বৈঠকের বিষয়বস্তু প্রকাশ করেনি।

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা