স্বস্তি দিয়ে বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ নামল লাখের নিচে

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন বাদে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু স্বস্তি দিল। বিশ্বজুড়ে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ এক লক্ষ ও দৈনিক মৃত্যু পাঁচশোর গণ্ডির নিচে নামল। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯ হাজার ৮৫০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮৬ জনের। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। একই সময়ে করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন এক লক্ষ ৩০ হাজার ৬৪৯ জন। অ্যাকটিভ কেসের সংক্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৮ লক্ষ ৪৯ হাজার ৫৭৪ জনে।

সোমবার সকালে পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় পূর্ব এশিয়ার দেশ জাপানে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৪৫৯ জন। এ নিয়ে মহামারীর প্রকোপ শুরু হওয়ার পরে দেশটিতে করোনায় সংক্রমিত হলেন ৩ কোটি ২৭ লক্ষ ৪৪ হাজার ৭০৫ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ১৮৮ জন। এ নিয়ে প্রাণ হারালেন ৬৯ হাজার ৪৭৭ জন।

দৈনিক সংক্রমণের নিরিখে জাপানের পরেই রয়েছে তাইওয়ান। ওই দ্বীপটিতে নতুন করে আরও ২২ হাজার ৯৯১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৭৩ জন। পূর্ব এশিয়ার আর এক দেশ দক্ষিণ কোরিয়ায় আরও ১৪ হাজার ১৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। প্রাণ হারিওয়েছেন ৪৫ জন। দৈনিক মৃত্যুর নিরিখে জাপানের পরেই রয়েছে পেরু। দেশটিতে একদিনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৮২ জন।

ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে চান? রান্নাঘরে আনুন পিটা ব্রেড, রইল সহজ রেসিপি

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

পরকীয়ার গুজবে ছারখার গোবিন্দার সংসার, ছেলেকে নিয়ে আদালতে সুনীতা, ডিভোর্স কনফার্ম?

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি