এই মুহূর্তে

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বিতর্ক, মেয়েকে গুলি করে খুন করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বাবা-মেয়ের বিতর্ক। সেই বিতর্ক যে প্রাণ কাড়বে তা আর কে জানত। ট্রাম্পকে নিয়ে বিবাদের পরেই বাবার ছোঁড়া গুলিতে নিহত হয়েছে মেয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই সঙ্গেই প্রশ্ন উঠেছে কীভাবে একজন বাবা এই কাজ নিজের মেয়ের সঙ্গে করতে পারে।

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বন্দুকের মালিকানা নিয়ে মেয়ের সঙ্গে তীব্র বিতর্কের পর টেক্সাসের প্রসপারে নিজের বাড়িতে ২৩ বছর বয়সী মেয়েকে তাঁরই বাবার গুলি করে খুন করে। ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের ১০ জানুয়ারী, যখন চেশায়ারের ওয়ারিংটনের লুসি হ্যারিসন তাঁর প্রেমিক স্যাম লিটলারের সঙ্গে তাঁর বাবা ক্রিস হ্যারিসনের কাছে টেক্সাসে যান। তবে সেই সময়ে পুলিশ লুসির হত্যাকাণ্ড নিয়ে তদন্তে নামলেও কলিন কাউন্টির গ্র্যান্ড জুরি লুসির বাবা ক্রিস হ্যারিসনের বিরুদ্ধে অভিযোগ না আনায় সে সময় তার বিরুদ্ধে কোনও মামলা হয়নি। পরে ব্রিটেনে চেশায়ারের করোনারের আদালত লুসি হ্যারিসনের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে।

স্যাম চেশায়ার করোনারের কোর্টকে জানান যে ঘটনার দিন লুসি এবং ক্রিসের মধ্যে বিরাট ঝগড়া শুরু হয়েছিল। লুসি যখন তার বাবা বন্দুক রাখার কথা বলতেন তখন প্রায়শই বিরক্ত হতেন। সেই সময়ে ট্রাম্পের বিতর্কের কথা উল্লেখ করে মেয়েটি তার বাবাকে প্রশ্ন করেন, “আমি যদি সেই পরিস্থিতিতে মেয়ে হতাম এবং আমাকে যৌন নির্যাতনের শিকার হতেন তবে আপনার কেমন লাগত? তার বাবা উত্তরে বলেছিলেন, তার আরও দুটি মেয়ে রয়েছেন যারা তাঁর সঙ্গে থাকত এবং তারা “তাকে এতটা বিরক্ত করত না।” স্যাম  জানান,  বাবার প্রতিক্রিয়া লুসিকে গভীরভাবে আঘাত করেছিল তার পরেই  “সে বেশ বিরক্ত হয়ে উপরের ঘরে দৌড়ে গিয়েছিল।” তারপর লুসি আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নেন। তারপর লুসি  বিমানবিন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ আগে তাঁর বাবা মেয়েকে বেডরুমে নিয়ে যান।  ১৫ সেকেন্ড পরেই একটি প্রচণ্ড শব্দ শোনা যায়। ক্রিস হ্যারিসন দাবি  করেছেন তিনি তাঁর মেয়েকে তার বিছানার পাশে রাখা ৯ এমএম সেমি-অটোমেটিক পিস্তলটি দেখাতে চেয়েছিলেন। তিনি  দাবি করেন, “আমি যখন তাকে দেখানোর জন্য বন্দুকটি তুলি, হঠাৎ প্রচণ্ড শব্দ হয়। আমি বুঝতে পারিনি কী ঘটেছে।” তবে লুসির প্রেমিক বলেন লুসির বাবাই তাঁকে খুন করেছেন।  

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের হয়ে চরবৃত্তির অভিযোগে লন্ডনে গ্রেফতার ৪, নেপথ্যে কোন নাশকতার ছক?

‘পারকিনসনস’ চিকিৎসায় বিশ্বে প্রথম স্টেম সেল থেরাপি অনুমোদন জাপানের

বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

‘ক্রিশ্চিয়ানোর মতো আপনিও দুর্দান্ত’, মেসির প্রশংসা করলেন ট্রাম্প

নেপালে চলছে ভোটগণনা, একাধিক আসনে এগিয়ে বালেন্দ্র শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte