ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ হাজার, পৌঁছাতে পারে ১০ হাজার থেকে ১ লাখে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রায় দু’সপ্তাহ হতে চলল। এখনও নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে চলছে তল্লাশি। সরকারি হিসেব বলছে এখন পর্যন্ত ৩ হাজার ৫৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থার আশঙ্কা, মৃতের এই সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত হতে পারে। 

দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে তাই ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা একেবারেই নেই।  বর্তমানে উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধারের দিকেই বেশি জোর দিচ্ছেন। অন্যদিকে বিদেশে থাকা  ভেনেজুয়েলার নাগরিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ স্বজনদের  খুঁজে দেওয়ার জন্য সরকারের কাছে মরিয়া হয়ে  আবেদন  জানিয়েছে।  

আরও পড়ুন: কেতনের সঙ্গে বাগ্‌দানের ৪ মাস আগে গোপনে বিয়ে সেরেছিলেন সিয়া-চেতন, বিস্ফোরক দাবি পুলিশের

কারাবায়েদা শহরের একটি সাততলা ভবনে আটকা পড়া প্রবীণ দম্পতি পেদ্রো ভেলোজ মেদিনা ও আলেহান্দ্রিনা রামিরেজের নাতি-নাতনিরা আন্তর্জাতিক মহলের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। উদ্ধারকারী দলের বক্তব্য অনুজায়ী ওই প্রবীণ দম্পতির সন্ধান পেতে হলে  ১০টি বড় কংক্রিটের স্ল্যাব অপসারণ করা প্রয়োজন, যার জন্য ভারী ক্রেন ও উন্নত যন্ত্রপাতির দরকার। ভেনেজুয়েলা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে ৮৫০টির বেশি  বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের ফলে ১৭ হাজারের বেশি মানুষ নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন। গৃহহীনদের পুনর্বাসনে ভেনেজুয়েলা সরকার লা গুয়াইরার একটি সরকারি আবাসিক কমপ্লেক্স পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্বস্ত করে কর্তৃপক্ষ জানিয়েছে, তিন মাসের মধ্যে পুনর্নির্মাণ শেষ করে তাদের  সেখানে পাঠানো  হবে। 

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ