কেতনের সঙ্গে বাগ্‌দানের ৪ মাস আগে গোপনে বিয়ে সেরেছিলেন সিয়া-চেতন, বিস্ফোরক দাবি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়। তদন্তকারীরা জানতে পেরেছেন, কেতনের সঙ্গে বাগদানের চার মাস আগেই প্রেমিক চেতন চৌধুরীকে গোপনে বিয়ে করেছিলেন সিয়া গয়াল। দুজনের মোবাইল ফোন থেকে উদ্ধার করা হোয়াটসঅ্যাপ চ্যাট ও অন্যান্য ডিজিটাল প্রমাণ যাচাই করার সময় এই গোপন বিয়ের বিষয়টির হদিশ মিলেছে। যদিও মেয়ের গোপনে বিয়ে নিয়ে কিছু জানা নেই বলে ফের দাবি করেছেন সিয়ার বাবা।

মঙ্গলবার (৭ জুলাই) পুণে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘গত ১৯ ফেব্রুয়ারি কেতন আগরওয়ালের সঙ্গে সিয়ার বাগ্‌দান সম্পন্ন হয়। কিন্তু বিয়ের কথা পাকা হওয়ার সঙ্গে সঙ্গেই বিয়ে সেরে ফেলার সিদ্ধান্ত নেন সিয়া গয়াল ও চেতন চৌধুরী। এক ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়েই দুজনে বিয়ে করেছিলেন। সিয়ার দুই কলেজ বন্ধু সাক্ষী হিসেবে স্বাক্ষরও করেছিলেন। ওই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সিয়ার একটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা ছবিগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে। ওই ছবিগুলোতে সিয়া ও চেতনকে বিয়ের মালা পরা অবস্থায় দেখা গিয়েছিল।’

তদন্তকারীদের ধারণা, উদয়পুরে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর জন্য সিয়ার কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র শ্বশুরবাড়ির লোকজন চেয়ে বসার পরই তড়িঘড়ি করে খুনের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। গোপন বিয়েটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাধ্যতামূলক গণ-বিজ্ঞপ্তি এড়াতে সিয়ার প্রেমিক চেতন চৌধুরী কোনও দালালকে টাকা দিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি চেতনের ব্যাঙ্কিং সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

একই সঙ্গে সিয়া ও চেতনের মোবাইল ফোন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার কাজও চালাচ্ছেন তদন্তকারীরা। গত ছয়-সাত মাসের হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ড, লোকেশন হিস্ট্রি এবং ইন্টারনেট সার্চের তথ্যের দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। পুলিশের এক মুখপাত্রের কথায়, ‘ডিজিটাল প্রমাণগুলো কথিত ষড়যন্ত্রের বিভিন্ন দিক উন্মোচনে সাহায্য করবে।’

উল্লেখ্য, গত ১৮ জুন লোহাগড় দুর্গ থেকে নিচে ফেলে দিয়ে পুণের তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালকে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় কেতনের বাগদত্তা সিয়া গয়াল এবং তার প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেফতার করেছে।

 

 

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের