এক বা দুই নয় কুকুরের পেটে রয়েছে ৪০০০ ডলার টাকা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  ৪০০০ ডলার টাকা একসঙ্গে খেয়ে নিল পোষা কুকুর। শুনে অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটল মাকিন যুক্তরাষ্ট্রে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে পিটার্সবার্গ শহরে এক দম্পত্তি  ক্লেটন ল ও তার স্ত্রী ক্যারি তাদের বাড়িতে সীমানাবেষ্টন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তাঁরা সেই কাজটি করার জন্য কয়েকজন কর্মীকে নিয়োগ  করেন। তবে কর্মীরা অনুরোধ করে, তাদের মজুরিটা যেন নগদ টাকায় দেওয়া হয়। সেই কারণেই ক্লেটন রান্না ঘরে একটি খামে করে ১০০ ও ৫০ ডলারের মোট ৪ হাজার ডলার রেখে দেন। আর সেটা দেখেই  তাঁদের ৭ বছর বয়সী গোল্ডেনডুডল কুকুর সেই টাকা খেতে শুরু করে। এরপরেই ক্লেটন সেলিকে খুঁজতে রান্নাঘরে এলে দেখেন কিছু ডলারের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। সেগুলো আবার চিবানো। আর সেসিল দাঁড়িয়ে আছে। সেই দৃশ্য দেখেই ক্লেটন চিৎকার করে তাঁর স্ত্রীকে ডাকেন।

এই পরিস্থিতিতে মেঝেতে পড়ে থাকা ডলারের টুকরাগুলো জড়ো করে দেড় হাজার ডলারের সিরিয়াল নম্বর মেলাতে সক্ষম হয় ক্লেটন। পরে সেলি বমি করে প্রায় ১০০ ডলার বের করে। এই ডলার গুলি ব্যাংক থেকে পাল্টানোর জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত ওই দম্পতি ৩ হাজার ৫৫০ ডলার উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে বাকি ডলার এখনও পাওয়া যায়নি ।

এই ঘটনার পরেই ক্যারি জানান,’তাদের পোষা কুকুর রান্না ঘরে কখনও কোন জিনিসে মুখ দেয় না। তবে কেন সেই ডলার সে খেয়ে ফেলল সেটাই বোঝা যাচ্ছে না।‘  পাশাপাশি কেরি আরও জানান, এই ঘটনা স্মরণীয় করে রাখতে আমরা অন্তত ছেঁড়া ডলারের একটি টুকরা  বাঁধিয়ে রাখব। তবে এই ঘটনার পর মার্কিন দম্পত্তি তাদের পোষা কুকুরকে শাসন না করে আদর করে কাছে টেনে নেন ।

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?