ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইবোলা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো। ভয়াবহ আকার নিয়েছে পরিস্থিতি।  সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫ হাজার ৫১৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪২ জনের। ইতুরি ও নর্থ কিভু প্রদেশে নতুন করে ৫১ জন আক্রান্ত হয়েছেন।

গত মে মাসের মাঝামাঝি নতুন করে ইবোলা সংক্রমণের কথা জানায় কঙ্গো। এটি দেশটিতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়েছে গোটা দেশে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রতিবেশী উগান্ডাকেও সতর্ক করা হয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে মৃত্যুহার। জুনের গোড়ায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ছিল প্রায় ২০ শতাংশ। বর্তমানে তা বেড়ে প্রায় ৪৮ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ ইবোলায় আক্রান্ত প্রায় প্রতি দু’জনের মধ্যে এক জনের মৃত্যু হচ্ছে। সংক্রমণের হাত থেকে রেহাই পাননি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, এখনও পর্যন্ত প্রায় ১৬০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। ইবোলা মোকাবিলায় আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কঙ্গোর বিভিন্ন এলাকায় চলা সশস্ত্র সংঘাত। সংঘাতের জেরে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। আক্রান্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছতেও সমস্যা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুনঃ প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

এ বার কঙ্গোয় ইবোলার ‘বুন্দিবুগিয়ো’ ধরন শনাক্ত হয়েছে। এই ধরনের বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনও টিকা নেই। তবে ইবোলার বিরুদ্ধে ব্যবহৃত ‘এরভেবো’ টিকার ৭০ হাজার ডোজ দেওয়ার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা আন্তর্জাতিক সঙ্কটে পরিণত হতে পারে বলে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হেরিটেজ স্কুলের পর মিত্র ইন্সস্টিটিউশন! ক্লাস ওয়ানের ছাত্রকে সাপের ছোবল, SSKM-এ ভর্তি

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল