ইস্তফা দিন, না হলে বরখাস্ত করব: প্রেসিডেন্ট গোতাকে স্পিকারের গুঁতো

স্পিকার ডাকতে পারছে না পার্লামেন্টের অধিবেশন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চরম হুঁশিয়ারি পেলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। হুঁশিয়ারি দিয়েছেন শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার মাহিন্দা আপা আবেবর্ধন। স্পিকার রাজাপক্ষকে সাফ জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট পদে স্বেচ্ছায় ইস্তফা না দিলে তিনি অন্য রাস্তায় হাঁটতে বাধ্য হবেন। প্রয়োজনে  প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে বরখাস্ত করতে দ্বিধা করবেন না। 

স্পিকার গতকালই জানান, প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। জনতার দাবি মেনে প্রেসিডেন্টে পদে তিনি ইস্তফা দেবেন। যদিও রাজাপক্ষে প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার বদলে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।  ইস্তফার নাম-গন্ধ নেই। এই অবস্থায় শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার কার্যত প্রেসিডেন্টকে হুমকি দিলেন। প্রেসিডেন্ট ইস্তফা দেয় কি না, সেটাই এখন দেখার। 

ইতোমধ্যে অস্থায়ী (অন্তর্বর্তী) প্রেসিডেন্টে হিসেবে নিয়োগ করা হয়েছে রনিল বিক্রম সিংহকে। যদিও সংখ্যগরিষ্ঠ বিরোধীদল তার ওপর আস্থা রাখতে পারছে না। অবিলম্বে অন্তর্বর্তী প্রেসিডেন্টের পদ থেকে রনিলকে সরানোর জন্য সংসদের অধ্যক্ষের কাছে দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতারা।

শ্রীলঙ্কার প্রথম সারির অন্যতম একটি সংবাদমাধ্যমের খবর অনুসারে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে রনিল বিক্রম সিংহকে নিয়োগ করায় স্পিকার  মাহিন্দা আপা আবেবর্ধন রীতিমতো চাপে রয়েছেন। তার চাপ আরও বাড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্টে গোতাবায়া রাজাপক্ষে। নতুন করে সমস্যা তৈরি হয়েছে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা নিয়ে। প্রেসিডেন্ট পদে রাজাপক্ষে ইস্তফা না দেওয়ায় স্পিকার পড়েছেন মহাসমস্যায়। তিনি পার্লামেন্টের বিদেশ অধিবেশন ডাকতে পারছেন না। অধিবেশন ডাকতে গেলে অনুমতি নিতে হয় প্রেসিডেন্টের। অবর্তমানে অস্থায়ী প্রেসিডেন্টের থেকে। স্পিকার এবার কার থেকে অনুমতি চাইবেন? 

আরও পড়ুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের উপরে অনাস্থা অধিকাংশ বিরোধী দলের

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI