ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী তথা প্রাক্তন ব্রিটিশ স্পেশাল ফোর্সেস সদস্য নির্মল পুরজা। শনিবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর সংস্থা ‘এলিট এক্সপেড’। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিযানে থাকা আরও কয়েক জন পর্বতারোহীও।

শুক্রবার কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে অভিযান চলাকালীন আচমকা তুষারধস নামে। সেই সময় নির্মল পুরজা-সহ ছয় জন পর্বতারোহী নিখোঁজ হয়ে যান। আবহাওয়া এবং দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজে বারবার বাধা তৈরি হয়। শেষ পর্যন্ত শনিবার সংস্থার তরফে জানানো হয়, পূর্জা আর বেঁচে নেই। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, অভিযানের অন্য সদস্যদেরও উদ্ধার করা সম্ভব হয়নি।সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, ব্রড পিকে তুষারধসের ঘটনায় নির্মল পুরজা প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় অভিযানের অন্য সদস্যদেরও বাঁচানো যায়নি।’ পুরজার পাশাপাশি তাঁর দীর্ঘদিনের সঙ্গী পুর বাহাদুর গুরুং (ইউক্তা) এবং নিমা শেরপার মৃত্যুর খবরও জানানো হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার আবেদন করেছে সংস্থা। 

আরও পড়ুনঃবিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ব্রড পিক বিশ্বের দ্বাদশ উচ্চতম শৃঙ্গ। কারাকোরাম পর্বতমালায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও চিনের শিনজিয়াং সীমান্তের কাছে অবস্থিত এই পর্বত কে-২ শৃঙ্গ থেকে খুব বেশি দূরে নয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্রড পিকের পশ্চিম রিজের প্রচলিত আরোহন পথেই প্রায় ২১,৬০০ থেকে ২১,৮৫০ ফুট উচ্চতায় তুষারধস নামে। সেই ধসের মুখেই পড়েন পূর্জারা।নেপালে জন্ম হলেও আন্তর্জাতিক পর্বতারোহণে নির্মল পুরজার পরিচিতি ছিল এক অনন্য উচ্চতায়। বিশ্বের ১৪টি আট হাজার মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ মাত্র ছয় মাস ছয় দিনে জয় করে তিনি বিশ্বরেকর্ড গড়েছিলেন। পরে সেই কীর্তিই আন্তর্জাতিক স্তরে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। পর্বতারোহণ নিয়ে তাঁর জীবন ও সাফল্যকে কেন্দ্র করে তথ্যচিত্রও তৈরি হয়েছিল। বিশ্বের কঠিনতম শৃঙ্গ জয়ের পাশাপাশি একাধিক উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়ে অসংখ্য পর্বতারোহীর প্রাণও বাঁচিয়েছিলেন তিনি। সেই মানুষই শেষ পর্যন্ত প্রকৃতির রুদ্ররূপের কাছে হার মানলেন। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক পর্বতারোহণ মহলে নেমে এসেছে গভীর শোক। বিশ্বের নানা প্রান্তের পর্বতারোহী, অভিযাত্রী এবং অনুরাগীরা সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন নির্মল ‘নিমসদাই’ পুরজাকে।

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম